Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের ফ্রি ‘ফ্রি ফ্লু শট কর্মসূচি’

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: November 10, 2018 | 10:08 PM

https://www.facebook.com/USANewsNY/videos/192057718385941/UzpfSTEwMDAwMTQwODQ1NDUyMToyMDQyMTAxODUyNTEzNDEw/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ‘ফ্রি ফ্লু শট কর্মসূচি’ ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লায়ন্স ক্লাবের এ আয়োজনে ক্লাব সদস্যসহ শতাধিক প্রবাসী নারী ও পুরুষ ফ্লু-শট সেবা গ্রহণ করেন।
সংগঠনের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ জানান, নিউইয়র্কের বাংলাদেশী প্রবাসীদের দ্বারা গঠিত শীতে অসুখ ও রোগ জীবাণু থেকে প্রবাসীদের রক্ষা করতে এবং সাধারণ প্রবাসীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে লায়ন্স ক্লাব প্রতিবছর এই বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও করবে।


সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী টুটুল জানান, ‘নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’ মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কর্মকান্ড থেকে পিছিয়ে নেই। এরই ধারাবাহিকতায় ব্রঙ্কসে এ আয়োজন।
লায়ন্স ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী টুটুল, বর্তমান সেক্রেটারী লায়ন একেএম এ রশিদ, ফ্লু-শট কর্মসূচির কনভেনর লায়ন মো: রফিকুল ইসলাম ও মেম্বার সেক্রেটারী লায়ন মো: সাইফুল ইসলাম উপস্থিত প্রবাসীদের এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন।
লায়ন্স ডিস্টিক্ট ২০-আর ২ এর গভর্ণর লায়ন গুসতাভো সানচেজ, তার স্ত্রী লায়ন নরমা সানচেজ, লায়ন্স ডিস্টিক্ট ২০-আর ২ এর ১ম ভাইস গভর্ণর লায়ন মেদাডি সাই, পাস্ট ডিস্টিক্ট গভর্ণর লায়ন আমাদো সাই দিনব্যাপী ফ্লু-শট কর্মসূচি ও মাসিক সভায় উপস্থিত ছিলেন। এসময় লায়ন গুসতাভো সানচেজ তার বক্তব্যে ক্লাবের সেবামূলক কর্মসূচির প্রশংসা করেন।
ফ্লু-শট কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন মো: হেলাল উদ্দিন, লায়ন আহসান হাবীব, লায়ন এমডি রুহুল আমিন, লায়ন মো: ফেরদৌস আজাদ, লায়ন হাসান জিলানী, লায়ন মো: শাহাদাৎ হোসেন, মো: শহিদুল ইসলাম পিটার।
লায়ন মুনমুন হাসিনা বারী, লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন ফাতিমা খাতুন ও তারুন্যদীপ্ত সাবা বারী ‘ফ্রি ফ্লু শট কর্মসূচি’তে অংশ নেয়া মহিলাদের বিশেষ সহযোগিতা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মো: এন মজুমদার, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আব্দুস শহিদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মঈনুল ইসলাম, সাপ্তাহিক জনতার কণ্ঠ ও ইউএসএনিউজঅনলাইন ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট মামুনুর রহমান, মাকসুদা আহমেদ, মো: খলিলুর রহমান প্রমুখ।
ওয়াল গ্রিনের কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং টেকনিশিয়ান মিস ব্রিটিনা লায়ন্স ক্লাবের এই ‘ফ্রি ফ্লু শট কর্মসূচি’ বাস্তবায়নে লজিস্টিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির প্রতি ৪জনে ১ জন ফ্লু শট নেন। কিন্তুু যদি প্রতি দশজনে ৭ জন ফ্লু শট নিতেন তাহলে মহামারী বা এপিডেমিক আক্রমন থেকে অনেকেই রক্ষা পেতেন।
এই অনুষ্ঠানে জানানো হয়, ১১ নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এবছরের শেষ ফ্রি ফ্লু শট কর্মসূচির আয়োজন করা হবে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত ‘ফ্রি ফ্লু শট কর্মসূচি’তে লায়ন্স ক্লাব মেম্বারসহ আগ্রহী সকল প্রবাসীদেরকে উপস্থিত হতে আমন্ত্রণ জানিয়েছেন এই প্রকল্পের কনভেনর লায়ন হারুন ভূইয়া ও মেম্বার সেক্রেটারী লায়ন হাসান জিলানী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV