ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ধ্বংসাত্মক দাবানলে নিহত ২৫, আর্থিক ক্ষতি ২৯৭ কোটি ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এটিই ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে দাবি করা হচ্ছে। এ দাবানলের অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও ভয়াবহ। ধারণা করা হচ্ছে এ দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ ২৯৭ কোটি ডলার। এ আর্থিক ক্ষতির বাইরে আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের ব্যয় হয়েছে ১৩৬ কোটি ডলার। এ ভয়াবহ আগুনে পুড়েছে রাজ্যটির ৬ লাখ ৫৯ হাজার একর জমি। নতুন করে লস এঞ্জেলেস ও ভেনচুরায় আরো দুজন ও সাক্রামেন্তোর ১৪৫ কিলোমিটার উত্তরে প্যারাডাইস এলাকায় আরো ১৪ নিহত হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
রয়টার্স জানায়, আগুন ইতোমধ্যেই প্রদেশটির রাজধানী সাক্রামেন্তো, হলিউড রিসোর্ট শহর মালিবু, লস এঞ্জেলেস ও ভেনচুরাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়েছে পড়েছে। উপকূলের প্রায় কাছাকাছি পৌঁছে যাওয়া রিসোর্ট শহরের বহু তারকা অন্যত্র সরে গিয়েছেন। এমনকি আরো প্রায় আড়াই লাখ মানুষকে দাবানল এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ইতোমধ্যেই পুড়ে গেছে সাত হাজারেরও বেশি ঘরবাড়ি ও দোকান।
উল্লেখ্য, শুক্রবার নাগাদ আগুন অন্তত সাড়ে ৫ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছিল। মধ্য-লস এঞ্জেলেস ও তার পার্শবর্তী এলাকা থেকে আরো কয়েক হাজার অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। লস এঞ্জেলেস’র পার্শবর্তী কালাবাসা ও মালিবুতে অনেক টিভি ব্যক্তিত্ব বাস করেন যারা তাদের অনলাইন মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার প্রচুর ছবিসহ ঘটনা পোস্ট করছেন এমনকি এলাকা ছেড়ে পালিয়েছেন।
মধ্য জুলাই-আগস্টে আগুন লাগার পর তা প্রায় পুরো ক্যালিফোর্নিয়া জুড়েই ছড়িয়ে পড়ে। নভেম্বরে ক্যাম্পিং এর আগুন থেকে আরোও বেশ কিছু দাবানলের সৃষ্টি হয়। এর ফলে কমপক্ষে ৬৭০০ অবকাঠমো ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই দাবানলে এ ভয়াবহতা দেখা যাচ্ছে। ইদানিংকারৈ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত কম হওয়ায় দাবানল এতো ভয়াবহ আকার ধারণ করেছে। কম বৃষ্টিপাতের কারণে শুকিয়ে গেছে অঙ্গরাজ্যটির প্রচুর গাছ। তাইই এই দাবানলে জ¦ালানীর কাজ করছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল