Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘ঘাতকরা হত্যার পূর্বে খাসোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল, জানিয়েছিলেন বেঁচে থাকার তীব্র আকুতি’

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: November 11, 2018 | 10:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার মুহূর্তের অডিও রেকর্ডিং-এর তথ্য প্রকাশ করেছেন তুর্কি সাংবাদিক নাজিফ কারামান। তিনি তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহর ক্রাইম বিভাগের প্রধান। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার জন্য তীব্র আকুতি জানিয়েছিলেন খাসোগি। তিনি দাবি করেন, ঘাতকরা হত্যার পূর্বে খাসোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল।
গত ২রা অক্টোবর ওয়াশিংটন পোস্টের সৌদি সাংবাদিক জামাল খাসোগি ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন ধারণা করা হয়, কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করে দাবি করে কাজ শেষে খাসোগি কনস্যুলেট থেকে বেড়িয়ে গেছে। দীর্ঘদিন অস্বীকারের পর তাকে হত্যা করার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তার লাশের সন্ধান দেয়নি সৌদি আরব। সাংবাদিক কারামান সাক্ষাৎকারে বলেন, অডিওতে খাশোগিকে বলছিলেন, আমার দমবন্ধ হয়ে আসছে। আমার মাথার উপর থেকে ব্যাগটি সরাও। আমি ভয় পাচ্ছি। কারমান আল জাজিরাকে জানান, শ্বাসরুদ্ধ হয়ে খাশোগির মৃত্যু হতে প্রায় সাত মিনিট সময় লাগে। 
উল্লেখ্য, কারামান তুর্কি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিতি। ইতিমধ্যে ওই অডিওটি খাসোগি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট দেশ সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও বৃটেনের কাছে হস্তান্তর করেছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV