Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নতুন তারিখ ৩০শে ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: November 12, 2018 | 6:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নতুন তারিখ ৩০শে ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনকালে ২৩শে ডিসেম্বরের পরিবর্তে নতুন এই তারিখের কথা জানান। ভোটের নতুন তারিখ ঘোষণার পাশাপাশি তিনি মনোনয়নপত্র জমার সময়ও বাড়ানোর কথা উল্লেখ করেন। মনোনয়ন জমার শেষ তারিখ ২৮শে নভেম্বর। আজ সকালে নির্বাচন কমিশনে কমিশনারদের এক বৈঠকে এই নতুন তারিখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ইভিএম প্রদর্শনীর উদ্বোধনীতে সিইসি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে। অত্যন্ত স্বস্তির বিষয় বিএনপি ও বিকল্পধারা ভোটে এসেছে। তিনি বলেন, ইভিএম হলে বাক্স ছিনতাই, জোর করে ভোটকেন্দ্র দখল থাকবেনা। মানুষ ভোট দিতে চায়, নির্বাচন কমিশন ভোটের জিম্মাদার।

উল্লেখ্য, ৮ই নভেম্বর জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে সিইসি ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। এরপর থেকেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়ে আসছিল। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV