যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন কবীর’স বেকারীর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের মৃত্যু; নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রসারে অন্যতম সফল ও পুরোধা ব্যক্তিত্ব কম্যুনিটির সকলের পরিচিত কবীর’স বেকারীর প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর আর নেই। গত ৮ নভেম্বর মধ্যরাতের কিছু পুর্বে দীর্ঘ প্রায় ২২ দিন ‘লাইফ সাপোর্টে’ থাকার পর ব্রুকলীনের মেথোডিষ্ট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না … রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি শোকাহত স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ব্রুকলীনের একটি মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁকে নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। অত্যন্ত প্রচারবিমুখ হুমায়ুন কবীরের মৃত্যুর খবরে তাঁর দীর্ঘদিনের পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিকে সুত্রে জানা গেছে অক্টোবরের ১৮ তারিখ সকাল আটটার দিকে তিনি তাঁর ব্রুকলীনের বাসার বাথরুমে তীব্র হার্ট এটাকের শিকার হয়ে মেঝেতে পড়ে যান। দ্রুত তাঁকে তাঁর বাসার নিকটস্থ মেথোডিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তররা তাঁকে সাথে সাথে লাইফ সাপোর্টে নিয়ে যান। তিনি আর কখনোই জ্ঞান ফিরে পান নি। হার্ট এটাকের সাথে সাথে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নিতে হয় বলে জানা গেছে।
জার্মান বেকারী কাজে অভিজ্ঞ জনাব কবীর ১৯৮৩ সালে জার্মানী থেকে নিউইয়র্কে এসে ম্যানহাটানের একটি বেকারীতে চাকুরী শুরু করেন। পরে নব্বইয়ের দশকের শেষদিকে তিনি ব্রুকলীনে কবীর’স বেকারীর যাত্রা শুরু করেন। খুবই অল্প সময়ে তিনি চার্চ-ম্যাকডোনাল্ডি, জ্যাকসন হাইটস, এষ্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কস ও লং আইল্যান্ডে সুসজ্জিত কবীর’স বেকারীর সেলস সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনটি অত্যাধুনিক বেকারী স্থাপনা নির্মাণের মাধ্যমে ধীরে ধীরে তিনি সমগ্র নিউইয়র্কে বেকারী ব্যবসায় উল্লেখযোগ্য ‘বেকারী উদ্যোক্তা’ হিসেবে সুনাম অর্জন করেন।
মূলধারার একাধিক এয়ারলাইন্স, বেকারী সামগ্রীর চেইন বিক্রেতারা নিয়মিত তাঁর মালিকানাধীন কবীর’স ও সানশাইন বেকারীর সামগ্রী সর্বত্র সরবরাহ করতো। অল্পভাষী, সদালাপী জনাব কবীর তাঁর বাংলাদেশের বাড়ী বরিশাল ও ঢাকায় বেশ দাতব্য প্রতিষ্ঠানে নিয়মিত সাহায্য পাঠাতেন। সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসানের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা থাকায় তাঁর এ ধরনের কাজকর্ম কখোনই যেন সংবাদ মাধ্যমে প্রকাশ না পায়, জীবিতকালে সে বিষয়ে তিনি কঠোর দৃষ্টি রাখতেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!