সৌদি সাংবাদিক খাসোগি হত্যা: ‘আপনাদের বসকে বলুন মিশন শেষ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর মিশনে অংশগ্রহণকারী স্কোয়াড থেকে একটি ফোন করা হয়। তাতে বলা হয়, ‘আপনাদের বসকে বলুন মিশন শেষ’। এখানে বস বলতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বোঝানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, খাসোগিকে হত্যার অল্প পরেই ওই ফোনটি করা হয়। তুরস্কের গোযেন্দারা খাসোগি হত্যার যেসব ডকুমেন্ট সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে অডিও। এ বিষয়ে জানেন এমন তিনটি সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ওই হত্যাকান্ডের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার দৃঢ় প্রমাণ রয়েছে ওই রেকর্ডিংয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, খাসোগিকে টার্গেট করে সৌদি আরব যে ১৫ সদস্যের টিম পাঠায় তার মধ্যে অন্যতম মাহের আবদুল আজিজ মুতরেব। তিনিই ওই ফোনকল করেছিলেন এবং আরবিতে কথা বলেছিলেন। মুতরেব হলেন সৌদি আরবের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি ঘন ঘন ক্রাউন প্রিন্সের সঙ্গে সফর করে থাকেন। তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছেন, তারা বিশ্বাস করেন যে, ওই ফোনকলটি করেছিলেন মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ একজন সহযোগী। তবে এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, তুরস্কের কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে যে অডিও রেকর্ডিং আছে তা পূর্ণাঙ্গভাবে মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার পক্ষে প্রমাণ দেয় না। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, সর্বশেষ যে প্রমাণটি পাওয়া গেছে তা একটি গুরুত্বপূর্ণ ক্লু। ব্রকিংস ইন্সটিটিউশনে কর্মরত সিআইএ’র সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, এমন ফোনকল হলো বন্দুকের মুখের ধোয়ার মতো। এটা একটি সুস্পষ্ট প্রমাণ। ওদিকে সৌদি আরব খাসোগি হত্যাকান্ডে ক্রাউন প্রিন্স জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের