নিউইয়র্কে কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী বাংলা ভাষার অন্যতম শক্তিমান কবি শামস আল মমীনের ‘একক কবিতা সন্ধ্যা’ ১০ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস’র জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো। প্রবাস প্রজন্মে বাংলা সংস্কৃতি প্রবাহিত রাখার দিপ্ত প্রত্যয়ের এ অনুষ্ঠানে সুধীজনের মধ্যেও ছিল একই প্রেরণা। শুধু তাই নয়, সারাটি জীবন বিশুদ্ধ কবিতা-চর্চায় নিয়োজিত থাকায় শামস আল মমীনকে মঞ্চে নিয়ে অভিবাদন জানান চারণকবি বেলাল বেগ।


ঘড়িতে যখন পাঁচটা, ঠিক তখনই নতুন প্রজন্মের অহংকার, আবৃত্তিকার ও উপস্থাপিকা সেমন্তী ওয়াহেদ তার কথামালার ডালি সাজিয়ে কবি শামস আল মমীনের কবিতা সন্ধ্যার শুভ সূচনা করেন। ততক্ষণে জুইস সেন্টারের প্রায় সবগুলো আসন নিউইয়র্কসহ ট্রাই-স্টেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিক, লেখক-বুদ্ধিজীবি, সাংবাদিক-সম্পাদক, আবৃত্তিকার-নাট্যজন নির্বিশেষে সর্বস্তরের শিল্পবোদ্ধাদের দিয়ে পূর্ণ হয়েছে।
শুরুতে কবি শামস আল মমীনের প্রবাস জীবনের চল্লিশ বছরে কবি হয়ে ওঠার আনুপূর্বিক বিবরণ দেন সাংবাদিক কৌশিক আহমেদ। কৌশিকের বক্তব্যে কবির মেধা-মননের বিভিন্ন দিক, কাব্যভাবনার বিষয়বৈচিত্র, শেকড়ের সন্ধান, স্বদেশভাবনা, আন্তর্জাতিকতা, মানুষের যাপিত জীবনের কষ্ট-যাতনা, প্রেম-বিরহ ইত্যাদির অনবদ্য প্রকাশ ঘটেছে।
কবি তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ থেকে বাছাই করা কবিতাগুলো পাঠ করেন। পিনপতন নিরবতার মধ্যে কখন যে দেড়ঘন্টা সময় পেড়িয়ে গেছে তা কেউই টের পাননি। যুগল আবৃত্তির প্রয়োজনে নাট্যজন আনওয়ার সেলিম এবং কবিপতœী নাজ মমীন কবিকে সহায়তা দিয়েছেন। উপস্থিত সুধিমন্ডলী কবির অনবদ্য সৃষ্টিগুলোকে যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। সে সময় হলময় যেন একটা ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি হয়েছিল।
সন্ধ্যে সাতটায় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। লবিতে কবির কাব্যগ্রন্থের প্রদর্শনী ছিল, উল্লেখযোগ্যসংখ্যক পাঠক কবির কাব্যগ্রন্থ ক্রয় করে তাঁর অটোগ্রাফ নিয়েছেন। অনেককে কবির সাথে ছবি তোলার জন্য ব্যস্তসময় পার করতে দেখা গেছে। হরেকরকম মুখরোচক স্ন্যাকস এর আয়োজন ছিল, সেইসাথে চা- কফি মূল আয়োজনকে প্রাণবন্ত রাখে।
ব্যতিক্রমী আয়োজনে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী’র সম্পাদক মোহাম্মদউল্লাহ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক লাবলু আনসার, বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, নিউইয়র্ক থেকে বাংলাভাষার প্রথম পত্রিকা দিগন্ত’র সম্পাদক মোজাম্মেল হোসাইন খান, শিল্পবোদ্ধা বেলাল বেগ, গীতিকার ইশতিয়াক রুপু, লেখক আবু রায়হান, জুলী রায়হান, অভিনেত্রী রেখা আহমেদ এবং শিরিন বকুল, সাহিত্যিক ফেরদৌস সাজেদীন এবং আহমেদ মাজহার, কবি হাসানা আল আব্দুল্লাহ, আলম সিদ্দিকী, স্বপ্নকুমার এবং এবিএম সালেহ উদ্দীন, আবৃত্তিকার মুমু আনসারী, সাদেক শিবলী, বিপ্লব শেখ, গোপন সাহা, লুবনা কাইজার এবং কামনা হাসান, ছড়াকার মনজুর কাদের, লেখিকা নাসরিন চৌধুরী, সাংবাদিক নিনি ওয়াহেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হক মুন্না, ঝর্ণা হক প্রমুখ। এনআরবি নিউজ
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের