Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন : চট্টগ্রাম-১ (মিরসরাই) এ মনোনয়নপত্র তুললেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: November 13, 2018 | 6:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র তুললেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ও নিউইয়র্ক বিএনপির সভাপতি পারভেজ সাজ্জাদ। তার পক্ষে গতকাল বিকেল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে। ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তৌহিদ, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সেলিম ও মিরসরাই উপজেলা যুবদলের সভাপতি কামরুল হাসান লিটনের নেতৃত্বে দু’শতাধিক দলীয় নেতা-কর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে তার মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে বলে পারভেজ সাজ্জাদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন। তিনি জানান, মনোনয়ন পেতে লন্ডন সহ দলের নীতি নির্ধারণী কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। নিয়মিত যোগাযোগ রয়েছে এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও। তিনি নির্বাচনী এলাকায় কাজ শুরু করার জন্য আগামী শুক্রবার নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানিয়েছেন ইউএসএনিউজঅনলাইন.কমকে।


পারভেজ সাজ্জাদ বলেন, প্রবাসীদের ঘাম ঝরানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। প্রতি বছর দেশে কোটি কোটি টাকার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা। দেশের প্রবৃদ্ধি বৃদ্ধির পেছনে প্রবাসীদের অবদান কম নয়। কিন্তু দেশে প্রবাসীদের তেমন মূল্যায়ন নেই। তাঁদের স্বার্থে কথা বলার যেন কেউ নেই। তাই সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকলে সরকার অন্তত তাঁদের সুখ-দুঃখের কথা শুনবে।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী পারভেজ সাজ্জাদ আরো বলেন, প্রবাসে থেকেও সক্রিয়ভাবে দেশের রাজনীতি করছি। দলীয় নেতা-কর্মীদের দুর্দিনে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দেশের জন্য কাজ করতে চাই। এখন সময় এসেছে মাঠে নামার। দল নিশ্চয়ই মূল্যায়ন করবে। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। চট্টগ্রামের মিরসরাইয়ে জন্ম নেয়া পারভেজ সাজ্জাদ ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত এবং রাজনৈতিক জীবনে অনেকটাই বিতর্কমুক্ত বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV