ছেলের নাম হিটলার রাখায় জেলে গেলেন বাবা-মা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ছেলের নাম হিটলার রাখায় জেলে যেতে হলো বাবা-মাকে। নব্য নাৎসি দম্পতি ২২ বছরের অ্যাডম টমাস আর ৩৮ বছরের ক্লডিয়া পাটাটাস তাদের ছেলের নাম রেখেছিলেন অ্যাডলফ হিটলার। তারা ২০১৬ সালে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল অ্যাকশনের সদস্য হিসেবে যোগ দেন।
ইংল্যান্ডের বার্মিংহামের ক্রাউন কোর্টের কাছে স্বষোষিত বর্ণবিদ্বেষী টমাস জানিয়েছেন, তিনি অ্যাডলফ হিটলারকে শ্রদ্ধা করেন। তাই ছেলের মাঝের নাম অ্যাডলফ রেখেছেন। ন্যাশনাল অ্যাকশনের আরেক পরিচিত সদস্য ২৭ বছরের ড্যানিয়েল বুগুনোভিককেও সোমবার দোষী সাব্যস্ত করেছে আদালত। আদালত অ্যাডামকে গোঁড়া নাৎসি বলে অভিহিত করেছে। তার বিরুদ্ধে বোমা তৈরির কাগজপত্রও পাওয়া গেছে।অনলাইনে এই দম্পতির আলাপ হয়। দু’বছর আগে একসঙ্গে বসাবাস করতে শুরু করেন তারা। একটি ছবিতে অ্যাডামের হাতে নাৎসি পতাকা এবং পাশে ক্লডিয়ার কোলে তাদের সদ্যজাত সন্তানকে দেখা গেছে। তাদের নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছে আদালত। – বিবিসি, ইয়ন নিউজ
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের