Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তধারায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন পালন, বই প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: November 13, 2018 | 11:57 PM

https://www.youtube.com/watch?v=NHI1URbFVAg&feature=youtu.be&fbclid=IwAR0ZarbZKfko-t8FaeBtaoOG2oa7-HZiDfGp6ymn4ck6zkj2oEWdXXMiHDQ

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হুমায়ূন আহমেদ বাংলাদেশের সাহিত্যকে নতুন এক মাত্রা দিয়েছেন। ভাষার সহজ সরল প্রকাশ, চরিত্রের গ্রহণযোগ্যতা এবং সব মিলিয়ে হুমায়ূনের গ্রন্থ পড়লে মনে হয় যেন তিনি আমার কথাই বলছেন। হুমায়ূণের সাহিত্য হল কি না সে তর্কে আমি যাবো না কিন্তু একথা চোখ বুঁজে বলা যায় হুমায়ূন বাংলা সাহিত্যের জন্যে এক অপরিহার্য সাহিত্য ব্যক্তিত্ব। নিউইয়র্কে বসবাসরত উদীয়মান লেখক-সমালোচক আদনান সৈয়দ হুমায়ূন আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার পূর্ব মুহূর্তে উপরোক্ত মন্তব্য করেন। 
সন্ধ্যা ৭টায় মুক্তধারায় অনানুষ্ঠানিকভাবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সিারিাদিন হুমায়ূন ভক্তরা আসলেও বিকেলে নিউইয়র্কের লেখক-সাংবাদিক ও হুমায়ূন আহমেদের ঘণিষ্ঠজনেরা একত্রিত হন মুক্তধারায়। অনানুষ্ঠানিক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ। স্মরণ করেন বিশ্বজিত সাহা। ছিলেন কথাসাহিতি্যক ফেরদৌস সাজেদীন, প্রাবন্ধিক আহমাদ মাযহার, তানভীর রাব্বানী, শেখ শোয়েব সাজ্জাদ, ইশতিয়াক রূপু, মেহের চৌধুরী, শাহীন মিয়া, বিধান পাল, গোপাল সান্যাল, এম জি সারোয়ার প্রমূখ। এছাড়া সারাদিন ৩৯জন মন্তব্য খাতায় তাঁদের মতামত ব্যক্ত করেন। আগামি ২০ নভেম্বর পর্যন্ত মুক্তধারায় হুমায়ূন আহমেদের বইয়ের প্রদর্শনী চলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ