Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জামাল-সেবুলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যুবলীগ’র

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: November 14, 2018 | 12:36 AM

https://www.facebook.com/USANewsNY/videos/254109045274104/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস এর পালকি পার্টি হলের সামনে শান্তির প্রতীক পায়রা এবং যুবলীগের পতাকাসহ আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে ১১ নভেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি বদরুল হোসেন খান ও যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারসহ যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেবুল মিয়া ও ইফজাল চৌধুরীর যৌথ উপস্থাপনায় ২য় পর্বের আলোচনা সভায় সভাপত্বি করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক রহিমুজ্জামান সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক মিসবাহ্ আহমদ, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ ফরিদ আলম, বিষেশ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চল।

যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসাইন অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দের প্রতি দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল জলিল, হাকিকুল ইসলাম খোকন ও জয়নুল আবেদীন, আইন সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কায়েস, সদস্য ইলিয়ার রহমান ও কিউ আলম হিরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক যুবলীগ নেতা জাকারিয়া চৌধুরী, সাবেক যুবলীগ নেতা ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী রিন্টু লাল দাস, যুগ্ম আহ্বায়ক হেলিম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম (বাবু), সাবেক যুবলীগ নেতা বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ওয়ালী হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ সদস্য নুরুল ইসলাম, মনির উদ্দিন, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ ও জাকির হোসেন, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, সহ সভাপতি নূর হোসেন ফরহাদ ও অলিউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, মামুন সরকার, হুমায়ূন, হেলাল আহমেদ, আশফাক চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ সভাপতি মামুন হোসেন, জামাল আহমদ, ম্যানহাটন যুবলীগের সভাপতি আজমান আলী, পেনসিলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রোমিও রহমান, ফারুক হোসাইন, ছদরুন নূর, মঞ্জুর চৌধুরী, খন্দকার জাহিদ হাসান, সুমন আহমদ, মাহফুজুর রহমান, শিবলী সাদিক, জেসমিন বোখারী, রোমানা আকতার।
বর্ণাঢ্য এই প্রতিষ্ঠা বার্ষিকী গতানুগতিক অনুষ্ঠান না করে ভিন্নমাত্রায় পরিচালিত হয়। অনুষ্ঠানস্থলের বাইরে রঙ্গিন গেইট, পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন, ভিডিও প্রজেক্টরের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ১০ বছরের উন্নয়ন চিত্র, শেখ মনি ও জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পসস্তক অর্পণ, বঙ্গবন্ধু হত্যার ভিডিও, বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, যুক্তরাষ্ট্র যুবলীগের বিগতদিনের কার্যক্রম চিত্র, যুবলীগের জন্ম বার্ষিকীর কেক কাটা, বিশাল নৌকা মঞ্চ।
অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ আগামী একাদশতম জাতীয় নির্বাচনে সুদুর যুক্তরাষ্ট্র থেকে দেশে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশী ও প্রবাসী শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV