Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ঐতিহ্যবাহী থ্যাংকস গিভিং ডে ২২ নভেম্বর : নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজে হালাল টার্কির অর্ডার নেয়া শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: November 14, 2018 | 1:48 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে আগামী ২২ নভেম্বর উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার টার্কি ভোজসহ নাচ গান আর উৎসব আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বাংলাদেশী কমিউনিটিতেও চলে নানা উৎসব আয়োজন। এটি যেন এখন বাঙালীদেরও উৎসবে পরিণত হয়েছে। এদিন ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবার। ইতোমধ্যে শুরু হয়ে গেছে জাঁকজমকের সাথে দিবসটি উদযাপনের নানা প্রস্তুতি।
থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠান দেয় বিশেষ ছাড়। এদিন হালাল লাইভ পোল্ট্রি কিংবা বাংলাদেশী গ্রোসারী থেকে হালাল টার্কি ক্রয় করে অনেকে বাসায় পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে থ্যাংকস গিভিং ডে উদযাপন করেন। অনেকে আবার রেষ্টুরেন্ট থেকে রান্না করা হালাল টার্কি বাসায় নিয়ে মেতে ওঠেন উৎসব আয়োজনে।
জানা গেছে, নিউইয়র্কে থ্যাংকস গিভিং ডে সামনে রেখে রান্না করা হালাল টার্কির অর্ডার নিচ্ছে বিভিন্ন রেষ্টুরেন্ট। এরমধ্যে নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ অন্যতম। খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ইতোমধ্যে তাদের এখানে থ্যাংকস গিভিং ডে স্পেশাল রান্না করা হালাল টার্কির অর্ডার নেয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রান্না করা টার্কির অর্ডার নেয়া হচ্ছে বলে জানান তিনি। খলিল বিরিয়ানী হাউজে রান্না করা বড় সাইজের টার্কি ১২০ ডলার, মাঝারি সাইজের টার্কি ১০০ ডলার এবং ছোট সাইজের টার্কি ৮০ ডলারে অর্ডার নেয়া হচ্ছে। থ্যাংকস গিভিং ডে সামনে রেখে তাদের এ স্পেশাল আয়োজন। তিনি পরিবার পরিজন নিয়ে অথবা পার্টির জন্য খলিল বিরিয়ানীর রান্না করা সুস্বাদু হালাল টার্কির অর্ডার বুক করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে তার এখানে অর্ধশতাধিক অর্ডার বুকড হয়েছে বলেও জানান তিনি।


জানা তথ্য মতে, ধর্ম প্রচারে আসা পুণ্যার্থীদের আমেরিকা আবিষ্কারের প্রথম দিকে বহু বৈরীতায় পড়তে হয়। স্থানীয় লোকজন এক পর্যায়ে বসতী স্থাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ১৬২১ সালে ধর্ম প্রচারকরা প্রথমবারের মত স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংকসগিভিং ডে’র সুচনা করেন। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত রাষ্ট্রিয়ভাবে দিবসটি উদযাপিত হয়। কংগ্রেসের সুপারিশ অনুযায়ী প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থ্যাংকস গিভিং ডে কে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষনা প্রদান করেন। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময় দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায়। নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে হিসেবে ঘোষণা দেয়া হয়, যা আজো চালু রয়েছে ঐতিহ্যগতভাবে।
এদিকে, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে টার্কি সহ হালাল খাবারের স্বাদ আস্বাদনের জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান। তিনি এবিষয়ে তার দু’টি শাখায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউ এবং ২০৬২ ম্যাকগ্রো এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক-১০৪৬২, ফোন: ৭১৮-৪৮৩-৮৯০৪, ৩৪৭-৬২১-২৮৮৪ এবং ৬৪৬-৭৬৩-৫০৭৩। ই-মেইল : [email protected],
ওয়েব সাইট : http://www.khalilbiryani.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV