Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ভারতের পশ্চিমবঙ্গের নাম বাংলা করায় কেন্দ্রের আপত্তি

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: November 14, 2018 | 2:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রকের আপত্তিতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব ফেরত পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, বাংলাদেশের নামের সঙ্গে সঙ্গতি থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রক তাদের আপত্তির কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক পরারাষ্ট্র মন্ত্রকের মতামত জানতে চেয়েছিল। 
বাংলাদেশও এ ব্যাপারে তাদের প্রতিকূল মনোভাবের ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফেরত পাঠানো প্রস্তাবের সঙ্গে জানানো হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ নামেই সিদ্ধান্ত নিক। ২০১১ সালে অবশ্য পশ্চিমবঙ্গ নামটিই বিধানসভায় প্রস্তাবাকারে গৃহীত হওয়ার পর কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। তৎকালীন ইউপিএ সরকার সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল। এরপর ফের ২০১১ সালে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে ফের প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সেই সময় অবশ্য বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল ও হিন্দিতে বঙ্গাল করার প্রস্তাব পাঠানো হয়েছিল।
এবারে মোদি সরকার তিন ভাষায় তিনরকম নামে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে একই নাম রাখার প্রস্তাব করে তা ফেরত পাঠিয়ে দিয়েছিল। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিন ভাষাতেই বাংলা নামের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পরে তা এ বছরের জুলাই মাসে রাজ্য বিধানসভায় গৃহীত হওয়ার পর তা ফের প্রস্তাবাকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারই বাংলা নামে প্রাথমিক ভাবে অনুমোদন দিয়েছিল। কিন্তু এখন পুরোপুরিই আপত্তি জানিয়ে তা ফেরত পাঠানো হয়েছে।
অবশ্য রাজ্য বিজেপি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে দেশভাগের ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে। তবে নাম যদি বদল করতেই হয়, তবে তা তিন ভাষাতেই পশ্চিমবঙ্গ করা হোক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আমরা বিধানসভাতে বারে বারে এই নামই প্রস্তাব করেছি। শেষবার বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার সময় বিজেপি অবশ্য সভা থেকে বেরিয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের ইস্যুতে বাগড়া দেয়ার জন্যই এসব করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। মানবজমিন 

ট্যাগ:
Situs Streaming JAV