Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রবাসী মনোনয়ন প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: November 14, 2018 | 3:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের একাদশ নির্বাচন। নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) একে এম নূরুল হুদা ৯ নভেম্বর শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। এদিকে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে নির্বাচনের তারিখ পিছানোর দাবী করেছে। এই দাবীর প্রেক্ষিতে ইসি নির্বাচন পূর্ব ঘোষিত নির্বাচনের দিন ২৩ ডিসেম্বর থেকে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে। সবমিলিয়ে দেশের একাদশতম সংসদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশায় প্রবাস থেকে আওয়ামী লীগ-বিএনপি-জাসদ’র একাধিক নেতা বাংলাদেশে ফিরে গেছেন। অনেকে আগেই বাংলাদেশে গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। খবর ইউএনএ’র।

                
উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফিরে গিয়ে একাধিক প্রবাসী বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আবার কেউ কেউ মন্ত্রীও হয়েছেন। তাদের মধ্যে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সাবেক এমপি এম এম শাহীন উল্লেখযোগ্য। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মিলন একাধিকবার সংসদ সদস্যও নির্বাচিত হন। অপরদিকে নিউইয়র্ক থেকে প্রকশিত সাপ্তাহিক ঠিকানা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমানে সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন একবার বিএনপি’র মনোনয়নে এবং আরেকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।


এছাড়াও ইতিপূর্বে প্রবাসী জীবন শেষে দেশে ফিরে সক্রিয় রাজনীতি করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ ও আওয়ামী লীগ নেতা এডভোকেট আতাউর রহমান শামীম।
জানা গেছে, উল্লেখ্য প্রবাসীদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ড. আব্দুল মোমেন, সাবেক এমপি এম এম শাহীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সী অঙ্গরাজ্যের প্লেইন্স বরো সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরুন নবী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমদ, যুক্তরাষ্ট্র জাসদ-এর সভাপতি আব্দুল মুসাব্বির, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনিয়র সাইন্টিস্ট ও কেন্দ্রীয় জিয়া পরিষদ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. জাহিদ দেওয়ান শামীম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি’র সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি নাসিম এম খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ মাহমুদ আসন্ন সংসত নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। এজন্য তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে, আবার কেউ কেউ তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র লাভের আবেদন করেছেন ।


উল্লেখিত প্রবাসীদের মধ্যে ড. আব্দুল মোমেন (আওয়ামী লীগ) সিলেট-১ (সদর), সাবেক এমপি এম এম শাহীন (দল চুড়ান্ত হয়নি) মৌলভীবাজার-২ (কুলাউড়া), ড. নূরুন নবী (আওয়ামী লীগ) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর), আলহাজ সোলায়মান ভূঁইয়া (বিএনপি) ফেনী-৩, ড. সিদ্দিকুর রহমান (আওয়ামী লীগ) বগুড়ার একটি আসন, নিজাম চৌধুরী (আওয়ামী লীগ) ফেনী-২, ফারুক আহমদ (আওয়ামী লীগ) সিলেট-৪ (গোয়াইন ঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ), আব্দুল মুসাব্বির (জাসদ) মৌলভীবাজার-২ (কুলাউড়া), যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ (বিএনপি) চট্টগ্রাম-১ (মিরসরাই), ড. জাহিদ দেওয়ান শামীম রাজশাহী-৪ (বাঘমারা), জয়নাল আবেদীন জয় (আওয়ামী লীগ) শরীয়তপুরের একটি আসন, নাসিম এম খান (বিএনপি) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর), নিউইয়র্ক প্রবাসী আব্দুল কাদের মিয়া (আওয়ামী লীগ) চট্টগ্রাম-৩ (সন্ধীপ) ও মোহাম্মদ মাহমুদ (আওয়ামী লীগ) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসন থেকে মনোনয়ন চাচ্ছেন। তবে ড. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয়ের জন্য আবেদন করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আবার দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত অক্টোবর মাসের শেষের দিকে দেশে ফিরে মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক, দেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কোকিল কন্ঠী সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে প্রার্থী হচ্ছেন।


নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রীন সিগন্যাল পেয়ে ড. মোমেন গত কয়েক বছর বাংলাদেশে অবস্থান করছেন। স্থায়ীভাবে বসবাসের জন্য গত বছর দেশে গেছেন আব্দুল মুসাব্বির। গত কয়েক বছর ধরে দেশে-প্রবাসে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন নিজাম চৌধুরী। কয়েক মাস আগে দেশে গেছেন এম এম শাহীন। কয়েক সপ্তাহ আগে দেশে গেছেন আলহাজ সোলায়মান ভুইয়া ও মোহাম্মদ মাহমুদ। চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে গেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ফারুক আহমেদ। গত ১০ নভেম্বর শনিবার বাংলাদেশে গেছেন আব্দুল কাদের মিয়া।


ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন ফরম সংড়ুহ করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। সোমবার (১২ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ করে বেবী নাজনীন বলেন, আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নিবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের ‘মা ও দেশনেত্রী’ বেগম খালেদা জিয়াকে উপহার দিবো। তিনি আরো বলেন, এই নির্বাচনে অংশ নিচ্ছি ‘আমাদের মা’ খালেদা জিয়ার মুক্তির দাবিতে।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ দলের কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ-এর কাছ থেকে মনোনয়নের আবেদন গ্রহণ করেছেন।
মনোনয়ন ক্রয়ের পর আলহাজ সোলায়মান ভূঁইয়া তার ফেসবুক ষ্টেটাসে বলেছেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের সর্বস্তরের জনগনের দোয়া ও সমর্থন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষে ধানের শীষ-এর মনোনয়ন কিনলাম।
নিউইয়র্ক প্রবাসী ড. জাহিদ দেওয়ান শামীম ইউএনএ প্রতিনিধি-কে জানান, তার পক্ষে তার প্রতিনিধি বিএনপি’র মনোনয়ন পাওয়ার আবেদন ক্রয় করেছেন।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রবাসী জীবন শেষে দেশে অবস্থানকারী পটুয়াখালী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ইসলাম লিটন।


এছাড়াও সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি দেশ ও প্রবাসে নিয়মিত যাতায়াত করেন। তার বড় ভাই আব্দুর রহীম বাদশা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এডভোকেট মন্টু গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি গত রোববার (১১ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করে এডভোকেট আব্দুর রকিব মন্টু তার দোয়া গ্রহণ করেন।
এদিকে দলীয় মনোয়নপত্র সংগ্রহের পর এক বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব মন্টু সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ)-এর সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে এর ধারাবাহিক রক্ষায় আবারও আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে তিনি সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি আশাবাদী তার যোগ্যতা, অভিজ্ঞতাকে মুল্যায়নকে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রদান করা হবে।

ট্যাগ:
Situs Streaming JAV