নিজের প্রয়োজনে চাঁদা নেবেন না মধ্যবর্তি নির্বাচনে বিজয়ী সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া : ধন্যবাদ জানালেন বাংলাদেশীদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নীতিগত কারণে বাড়ি ভাড়ার জন্যে কারো কাছে চাঁদা নিতে চাননি মধ্যবর্তি নির্বাচনে বিজয়ী এবং সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিস করটেজ। নি¤œ-মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং রেস্টুরেন্ট কর্মচারি আলেক্সান্দ্রিয়া নির্বাচনে জয়ী হবার পর ওয়াশিংটন ডিসিতে অবস্থান করতে হচ্ছে নানাবিধ প্রয়োজনে। কিন্তু ৩ জানুয়ারি শপথ গ্রহনের আগ পর্যন্ত তিনি কোন বাসা ভাড়া পাবেন না। এ অবস্থায় তার মত ছাপোষা মানুষের পক্ষে এই ৩ মাসের থাকা-খাওয়া চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশী আমেরিকান সমর্থকরা ‘আলেক্সান্দ্রিয়ার জন্যে বাসা ভাড়া তহবিল’ সংগ্রহের কার্যকর একটি উদ্যোগ নেন।
কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান এই উদ্যোগের কথা সরাসরি আলেক্সান্দ্রিয়ার অফিসকে ১২ নভেম্বর অবহিত করেন। এর আগে একই উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশী সমাজকর্মী মাজেদা এ উদ্দিন, ফখরুল আলম, আকতার হোসেন বাদল, ফাহাদ সোলায়মান, নাজিদা সৈয়দা, খোরশেদ খন্দকার প্রমুখ। সকলকে একই ভাষায় জানিয়ে দেয়া হয়েছে যে, নির্বাচিত কংগ্রেসওম্যান হিসাবে আলেক্সান্দ্রিয়াকেও নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। ‘হাউজ এ্যাথিক্স কমিটি’ এমন বিধি তৈরী করেছে বহুবছর আগে। কংগ্রেসম্যানের ব্যক্তিগত কারণে কোন চাঁদা বা উপঢৌকন নেয়া একেবারেই নিষিদ্ধ। এ অবস্থায় ওয়াশিংটন ডিসিতে অবস্থানের ব্যয়ভার নিজেকেই বহন করতে হবে যে কোন উপায়ে।’ ‘তবে আলেক্সান্দ্রিয়ার রাজনৈতিক কর্মসূচির জন্যে যে কেউ চাঁদা দিতে পারবেন প্রচলিত রীতি অনুযায়ী। চাঁদার সেই অর্থ কোনভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না’-বলেছেন আলেক্সান্দ্রিয়ার বাংলাদেশী সহকারি নওরীন আকতার।
হাসান, মাজেদা, ফখরুল, বাদল, ফাহাদসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে এমন একটি উদ্যোগ গ্রহনের জনে। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ব্রঙ্কস পর্যন্ত এলাকা নিয়ে গঠিত ‘কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪’ থেকে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ২৯ বছর বয়েসী করটেজ। অভিবাসী মা-বাবার সন্তান আলেক্সান্দ্রিয়া তৃণমূলের সংগঠক হিসেবে উঠে এসেছেন। তাকে প্রগতিশীল চিন্তা-চেতনার প্রতিক হিসেবে অভিহিত করা হয়। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!