Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, চীন বা রাশিয়ার সঙ্গে হেরে যেতে পারে যুদ্ধে : কংগ্রেশনাল প্যানেল রিপোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: November 15, 2018 | 6:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চীন বা রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় কংগ্রেশনাল প্যানেল বুধবার তাদের এক রিপোর্টে এ কথা বলেছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় প্রতিরক্ষা কৌশল (এনডিএস)-এর দিকে নজরদারি করতে কংগ্রেস দায়িত্ব দেয় ন্যাশনাল ডিফেন্স স্ট্রাটেজি কমিশনকে। এনডিএস’তে জোরালোভাবে তুলে ধরা হয়েছে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ‘গ্রেট পাওয়ারের’ প্রতিযোগিতার নতুন যুগকে। 
এ নিয়ে দেখাশোনার জন্য যে প্যানেল গঠন করা হয় তা পরিচালনা করেন ডেমোক্রেট ও রিপাবলিকান সাবেক এক ডজন কর্মকর্তাদের নিয়ে। ওই প্যানেল দেখতে পায় যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বাজেট কর্তন করা হয়েছে। এতে সামরিক সুবিধা হ্রাস পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তিকে নিষ্ক্রিয় করতে সমানতালে এগিয়ে চলেছে চীন ও রাশিয়া। বিশ্বজুড়ে প্রভাব বিস্তার ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আধিপত্যকে দেখা হয় মেরুদণ্ড হিসেবে। প্যানেল তার রিপোর্টে বলেছে, এই শতাব্দীদে যুক্তরাষ্ট্র দৃষ্টি দিয়েছে সন্ত্রাস বিরোধী অপারেশনে। এর ফলে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাইবার ও মহাকাশ অপারেশন সহ সামরিক যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ