বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলারের শপথ, বাংলাদেশে পৌঁছবেন ১৮ নভেম্বর
ইউএসএনিউজ অনলাইন.কম : বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ওয়াশিংটনে সিনেটে শপথ নিয়েছেন আর্ল আর মিলার। মঙ্গলবার এ শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয় বলে গতকাল ঢাকার দূতাবাস থেকে ঘোষণা করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, নব নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলারের শপথ অনুষ্ঠানে সদ্য সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, তার আগের রাষ্ট্রদূত ড্যান মোজেনা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে পৌঁছবেন আর্ল আর মিলার। বাংলাদেশে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে দায়িত্ব পালন শুরু করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সদস্য মিলার ২০১৪ সাল থেকে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবেও (২০১১-১৪) দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে (২০০৮-১১), ইরাকের বাগদাদে (২০০৭-০৮) এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-০৭) আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মিলার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জ্যেষ্ঠ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-০৩) দায়িত্ব পালন করেছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!