Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : মৌলভীবাজার জেলার ৪ টি আসনের ব্যাপারে দুটি কথা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: November 15, 2018 | 5:39 PM

আহমেদ জিলু : বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগে মৌলবীবাজার জেলার ৪টি আসনে আওয়ামীলীগ দলীয় বা সমর্থিত প্রার্থী নিয়ে লিখেছিলাম। এই মুহুর্তে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য ৪টি আসনেই আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। ব্যক্তগত ভাবে আমি যেহেতু আওয়ামীলীগের একজন কর্মী তাই নিজের মতামত প্রদান করতে দ্বিধা নেই কিন্তু দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমার কলম চলবে। মৌলভীবাজার জেলার ৪ টি সংসদীয় আসনের ব্যাপারে আমার মতামত তুলে ধরলাম সবাই আমার সাথে একমত হবেন না জানি কিন্তু দলের বৃহত্তর স্বার্থে প্রার্থী মনোনয়ন খুবই জরুরী। 
(১) বড়লেখা জুড়ী সংসদীয় আসনে বর্তমান সাংসদ ও হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিনের বিকল্প নাই এবং তিনিই সেখানে একমাত্র প্রার্থী,তার বিজয় সুনিশ্চিত।
(২) কুলাউড়া সংসদীয় আসনে নতুন মেরুকরন হওয়ায় হিসাব নিকাশ পাল্টে গেছে। এই আসনটি মহাজোটের অংশীদার জাতীয় পার্টির জন্য রাখা হলেও আমার মনে হয় বিকল্প ধারার নেতৃত্বে ঐক্যফ্রন্ট মহাজোটে আসলে কুলাউড়ার আসনটি বিকল্পধারার এম এম শাহীনকে মনোনয়ন দিলে তার ব্যক্তিগত এবং আওয়ামীলীগের দলীয় ভোটে উনার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
(৩) মৌলভীবাজার সদর আসনে বর্তমান সাংসদ সৈয়দা সায়রা মহসিন একজন শক্ত প্রার্থী, তিনি মনোনয়ন পেলে এবং দলের সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে অনেক সহানুভূতির ভোটও তার পক্ষে আসবে।অন্যদিকে জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি জনাব নেছার আহমদও যোগ্য প্রার্থী । জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হিসাবে তার এক বিশাল কর্মী বাহিনী রয়েyছে। তাছাড়া সাধারন ভোটারের মধ্যে একজন সজ্জন ব্যক্তি হিসাবে তার রয়েছে দুর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন ইমেজ। দুজনের মধ্যে যিনিই মনোনয়ন পান না কেন সবাই এক হয়ে কাজ করলে সহজেই জয়লাভ করতে পারবেন।এ দুজনের বাইরে কাউকে মনোনয়ন দিলে আসনটি হারানোর সম্ভাবনা বেশী।
(৪) শ্রীমমঙ্গল ও কমলগন্জ আসনে নৌকা প্রতীক নিয়ে যিনিই নির্বাচন করবেন তার বিজয়ের সম্ভাবনা ৭৫% থাকে কিন্তু বিগত ২০০৮ সালের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীর ভোট হিসাব করলে এবার শক্ত প্রতিদ্বন্দ্বীতা হবে ধরে নিতে হব। বর্তমান সাংসদ দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকায় যা হবার তাই হয়েছে সে বিষয়ে আমি যাব না।তাছাড়া শ্রীমঙ্গল উপজেলার মানুষ সব সময় নিজেদেরকে বন্চিত মনে করে তাই দলের স্বার্থে পরিচ্ছন্ন ইমেজের অধিকারী সাবেক ছাত্রলীগ নেতা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের সাবেক নির্বাচিত ভিপি জেলা আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক তরুন সমাজের প্রতিনিধি জনাব অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে মনোনয়ন দিলে দলের বিজয় যেমন সুনিশ্চিত হবে তেমনি দলের ভাবমূর্তি ও উজ্জল হবে।
পরিশেষে একটি কথাই বলব, আমরা যে যেভাবে মতামত দেই না কেন যিনি মনোনয়ন তার পিছনেই সবাই ঐক্যবদ্ধ থাকব এই প্রত্যাশা রইলো। জয় বাংলা!!
-আহমেদ জিলু, কানেকটিকাট, ইউএসএ; সাবেক সাধারন সম্পাদক,মৌলভীবাজার জেলা ছাত্রলীগ !!

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV