Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সাংবাদিক খাসোগি হত্যাকান্ড : ৫ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি আরব, হত্যায় জরিত থাকার অপরাধে ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র’র

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: November 16, 2018 | 8:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে ৫ জনের মৃত্যুদন্ড চেয়েছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে খাসোগিকে ঔষধ প্রয়োগ ও হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে খাসোগি হত্যা নিয়ে সৌদির সাম্প্রতিক ব্যাখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তুরস্ক। একে অগ্রহনযোগ্য বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসোগি হত্যার সঙ্গে জরিত থাকার অপরাধে ১৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 
রাজধানী রিয়াদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি আরবের ডেপুটি পাবলিক প্রসিকিউটর শালান আল-শালান বলেন, খাসোগি হত্যার সূত্রপাত হয় ২৯ সেপ্টেম্বর। একজন সাবেক গোয়েন্দা প্রধান খাসোগি হত্যাকারী দলকে তাকে সৌদি আরবে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। যদি তিনি ফিরতে না চান তাহলে জোরপূর্বক ফিরিয়ে আনার নির্দেশও দেয়া হয়। তবে তাদের কারো নাম নির্দিষ্ট করে জানানো হয়নি। সৌদি ব্যাখ্যার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু সাংবাদিকদের বলেন, আমি সন্তুষ্ট হওয়ার মতো মন্তব্য খুঁজে পাচ্ছি না। তারা বলছে এই ব্যক্তি বাধা দেওয়ার কারণে খুন হয়েছে অথচ এই হত্যা ছিল পূর্বপরিকল্পিত। আবার তারা বলছে তাকে টুকরো টুকরো করা হয়েছে কিন্তু এটা পূর্ব পরিকল্পনা ছাড়া হতে পারে না। হত্যার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকজন আগেই আনা হয়েছিল আর পরে তাকে টুকরো টুকরো করা হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV