Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

ব্রাক্ষ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা’র উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: November 16, 2018 | 8:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাক্ষ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়েছে। গত ২৮ অক্টোবর কার্যকরী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। সভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার পানসি রেষ্টুরেন্ট। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনার খান।

সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনাসহ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন, বার্ষিক বনভোজন ও সংগঠনের কাজকে গতিশীল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় অংশ গ্রহন করেন কর্মকর্তাদের মধ্যে আয়ূব চৌধুরী হারুন, প্রফেসর নোয়াব মিয়া, মো: রহিজ উদ্দিন, মো: সাইফুল ইসলাম, মো: আনোয়ার হোসেন তালুকদার, মো: শফিকুল ইসলাম, মো: নাছিম হাসান, একেএম এমরানুল হক, মো: নাঈম মিয়া, মো: আলী আগজার বশির, এস এম বাহাদুর, মোহাম্মদ মারুফুল হক চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করা হয়। প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, উপদেষ্টা হাজী আবু মুছা খান, আয়ূব চৌধুরী হারুন, মো: রহিজ উদ্দিন, প্রফেসর নোয়াব মিয়া, নূরুল আনোয়ার, নাদির আইয়ূব, আমানুল হক সেন্টু, বিষ্ণু গোপ, আব্দুল কাইয়ুম, আবুল বারাকাত। পৃষ্ঠপোষক মনোনীত হয় কাজী শওকত, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা: শরিফুল ইসলাম (স্বরন), মাহফুজুর রহমান (খুররম), মোহাম্মদ আলী, খন্দকার আব্দুল রশিদ, মোশাররফ হোসেন আরজু।

সবশেষে সভাপতি মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেম নতুন পরিষদকে অভিনন্দন জানান এবং প্রবাস ও দেশের ব্রাক্ষ্মণবাড়িয়াবাসী কল্যাণে সকলকে সহমর্মিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ