যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত তুসলী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০২০ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত নারী। তুসলী গব্বার্ড নামের ওই নারী চারবার সিনেট সদস্য হিসেবে নির্বাচিতও হয়েছেন। রাজনৈতিক চর্চায় তাকে নিয়ে জল্পনাও তুঙ্গে। হাওয়াই অঙ্গরাজ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। ডেমোক্র্যাট দলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সম্পৃক্ত।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামা কখনো যদি ভারতবিরোধী কোনো সিদ্ধান্ত নেন তখনই তিনি তার প্রতিবাদ করেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। তবে যুক্তরাষ্ট্রের ২০২০ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তুসলী নিজে এখনো প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। কিন্তু প্রার্থী হওয়ার সম্ভবানাকেও উড়িয়ে দেননি তিনি। তুলসী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী ও হিন্দু প্রার্থী হিসেবে নজির গড়বেন।
সম্প্রতি লস এঞ্জেলসে এক অনুষ্ঠানে মার্কিন প্রবাসী এক ভারতীয় চিকিৎসক তুলসীকে ভারতীয়দের সঙ্গে পরিচয় করে দিয়ে বলেন, ৩৭ বছরের এই তুলসীই ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
তুলসীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তার নির্বাচনী টিম ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার শুরু করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই’র দাবি, ক্রিসমাসের আগেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি