নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন আগামী বুধবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ২১ নভেম্বর বুধবার যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র আয়োজনে এদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় আল আকসা পার্টি হলে তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন প্রবাসী মুফতি মাওলানা আবদুর রহমান নিজামী।
মাহফিলে প্রধান বক্তা থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন মুহাদ্দিস।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও মাওলানা সৈয়দ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা ছুন্নাতুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওহী আহমদ চৌধুরী এবং সহ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ।
অনুষ্ঠানে মুসলমানদের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।

- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!