ফেসবুক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে পদত্যাগের চাপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সামাজিক যোগাযোগের এই মাধ্যম ফেসবুক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ওপর পদত্যাগের চাপ এসেছে। ফেকবুকে বিনিয়োগকারীরা জাকারবার্গের ওপর এমন চাপ বৃদ্ধি করেছেন। নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্ট প্রকাশ হয় সম্প্রতি। তাতে বলা হয়, একজন রিপাবলিকান রাজনীতিকের মালিকানাধীন রাজনৈতিক পরামর্শক ও পিআর প্রতিষ্ঠানকে ভাড়া করেছে ফেসবুক। এমন কথা প্রকাশ হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি প্রকাশ পায়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ফেকবুক ওয়াশিংটন ডিসিভিক্তিক রিপাবলিকানদের প্রতিষ্ঠান ডিফাইনারস পাবলিক অ্যাফেয়ার্সকে ভাড়া করেছে।
ফেকবুকের বড় একটি অংশের শেয়ারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রোন। শুক্রবার দ্য গার্ডিয়ান খবর দিয়েছে যে, তিনি নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টের পর পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্ক জাকারবার্গকে। বিশেষ এক রকম তুষারকণার মতো আচরণ করছে ফেসবুক। তবে এটা কোনো তুষারকণা নয়। এটি একটি কোম্পানি। তাই কোম্পানির উচিত চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ আলাদা করা।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি