Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টেক ডাটাএজ’র অরিয়েন্টেশন সম্পন্ন : ক্লাস শুরু ১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: November 18, 2018 | 1:59 AM

https://www.facebook.com/USANewsNY/videos/344487096100280/

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসীদের মার্কিন জব মার্কেট উযোগী আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশী মালিকানায় আইটি প্রতিষ্ঠান টেক ডাটাএজ’র প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭২-২৬ ব্রডওয়ের ৩য় তলায় নিজস্ব অফিস মিলনায়তনে গত ১৭ নভেম্বর শনিবার তাদের প্রথম দু’টি ব্যাচের অরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আগামী ১ ডিসেম্বর এ ব্যাচ দু’টির ক্লাস শুরু হবে।

 
অরিয়েন্টেশনে বক্তব্য রাখেন আইটি এক্সপার্ট টেক ডাটাএজ কো-ফাউন্ডার অ্যান্ড সিইও মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার অ্যান্ড সিএফও আবু হক, কো-ফাউন্ডার অ্যান্ড সিইএমও আবু আলী, কো-ফাউন্ডার অ্যান্ড সিটিও আরমান আহমেদ, কো-ফাউন্ডার অ্যান্ড সিওও রাহাত সোবহান এবং মার্কিন আইটি প্রফেশনাল কনসালটেন্ট উনা বাটলার।
এসময় আইটি এক্সপার্ট টেক ডাটাএজ কো-ফাউন্ডার অ্যান্ড সিইও মাহফুজুর রহমান বলেন, টেক ডাটাএজ আইটি ক্ষেত্রে প্রবাসীদের উন্নততর জব সহায়তা দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বার্ষিক ৮০ হাজার থেকে ১৭০ হাজার ডলার আয়ের পথ সুগম করে দিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ। বিগ ডাটা/হাডোপ এবং সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্সের প্রথম দু’টি ব্যাচের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন করতে পেরে আমরা আনন্দিত। আগামী ১ ডিসেম্বর এ দু’টি ব্যাচের নিয়মিত ক্লাস শুরু হবে। তিনি বলেন, প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা ছাড়াও চাকরি পাবার পর ফ্রি পরামর্শও দেয়া হবে এখান থেকে। এছাড়া প্রশিক্ষণার্থীদের চাকুরির জন্য নিজস্ব প্রজেক্টও গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। ম্যানেজড সার্ভিস প্রোভাইডার-এমএসপি হিসেবেও শিগগির কাজ শুরু করতে যাচ্ছে টেক ডাটাএজ। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে কানাডিয়ান আইটি কোম্পানীর সাথে যৌথ উদ্যোগে ম্যানহাটানে তাদের এমএসপি প্রজেক্ট শুরু হচ্ছে। আইটি ট্রেনিং শেষে সংশ্লিষ্টদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে।


মাহফুজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় আইটি প্রফেশনাল তৈরির প্রয়াসে এ কারিগরি প্রতিষ্ঠানটির জন্ম। কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, আমেরিকান ড্রিম বাস্তব রূপ দিতে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। ব্যাপক চাহিদা সম্পন্ন আইটিতে উচ্চতর পদের জন্য বাংলাদেশীদের আইটি এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, অনেকে দেশ থেকে ভাল পড়াশুনা করে এসেও অড জব করছেন। তাদেরও হাতে-কলমে শিখিয়ে আইটিতে যোগ্য করে তোলার কাজটি শুরু হয়েছে।
এদিকে, টেক ডাটাএজ কর্মকর্তারা জানান, স্বল্প টিউশন ফিতে আইটি প্রশিক্ষণ কোর্স করার সুযোগ রয়েছে আধুনিক ল্যাব সুবিধা সমৃদ্ধ এ প্রতিষ্ঠানটিতে। এরমধ্যে বিগ ডাটা/হাডোপ এডমিন, বিগ ডাটা/হাডোপ ডেভোলপার, ডাটাবেইস এডমিনিস্ট্রেটর (এসকিউএল ডিবিএ), ডাটাবেইস ডেভোলপার (এসকিউএল ডেভোলপার), এবং কিউএ/অটোমেশান কোর্স গুলো পাঁচ মাস (২১ সপ্তাহ) ব্যাপি। কোর্স ফি ৪৯৫০ডলার। এছাড়া লিনিক্স এডমিনিস্ট্রেটর, এবং সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বিষয়ের ওপর প্রশিক্ষণের মেয়াদ তিন মাস (১৩ সপ্তাহ)। কোর্স ফি ৩৫৫০ডলার। এসব প্রশিক্ষণ কোর্সে রেজিস্টেশন চলবে আগামী ১ ডিসেম্বর ক্লাস শুরুর দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনকারীদের জন্য থাকছে ২০% ডিসকাউন্ট।
টেক ডাটাএজ কতৃপক্ষ জানায়, আগামী ১ ডিসেম্বর তাদের দু’টি ব্যাচে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সপ্তাহে প্রতি শনি ও রোববার একটি ব্যাচ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং আরেকটি ব্যাচ বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে।
টেক ডাটাএজ এর সাথে যোগাযোগ : ফোন : ২১২-৮৪৭০৩৫৪। E-mail : [email protected], Web : www.techdataedge.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV