নিউইয়র্কে এন মজুমদারের শ্বশুর নুরুজ্জামান ভূইয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল
https://www.facebook.com/USANewsNY/videos/534679550338678/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শ্বশুর আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সন্ধ্যায়। নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার এলাকায় মোহাম্মদ এন মজুমদারের বাসভবনে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী শরীক হন। এসময় মোহাম্মদ এন মজুমদার সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মিলাদ মাহফিল পরিচালনা ও বয়ান রাখেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, হাফিজ ইবাদুর রহমান চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলম্যান ফারন্যান্ডো ক্যাবরিরা।


উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ফেনীর দক্ষিণ আনন্দপুর নিজ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আনন্দপুর হাজী নুরুজ্জামান ভূইয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে তাঁকে সমাহিত করা হয়। মরহুম নুরুজ্জামান ভূইয়া ২ পুত্র, ১ কন্যা, ৭ নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের একমাত্র মেয়ে এবং মোহাম্মদ এন মজুমদারের সহধর্মিনী রেক্সোনা মজুমদার নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট।
https://www.facebook.com/USANewsNY/videos/178004669818550/
https://www.facebook.com/USANewsNY/videos/2100302519988392/
https://www.facebook.com/USANewsNY/videos/326026294648768/
https://www.facebook.com/USANewsNY/videos/332224720905356/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!