Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি ২০২৫ সালের মধ্যে ৩ গুণ হবে : গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: November 19, 2018 | 4:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইন্টারনেট জায়ান্ট গুগল বার্ষিক ‘ই-কনমি’ রিপোর্ট প্রকাশ করেছে। ৩য় বারের মতো বার্ষিক ‘ই-কনমি’ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এবারের রিপোর্টটি সিঙ্গাপুরের বিনিয়োগ কোম্পানি টিমসেকের সঙ্গে যৌথভাবে প্রকাশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি ২০২৫ সালের মধ্যে ৩ গুণ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার কোটি ডলার। প্রতিবেদন অনুযাযী, এ বছর দক্ষিণ পূর্ব এশিয়ার অনলাইনভিত্তিক অর্থনীতি ৭ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। যা ২০২৫ সালের মধ্যে ৩ গুন হবে। যা হবে গুগলের ২০ হাজার কোটি ডলার আয়ের চাইতে ২ শতাংশ বেশি। অনলাইন বাণিজ্যের ৪টি ক্যাটাগরির ভিত্তিতে তৈরী করা হয়েছে এই প্রতিবেদন। এগুলো হলে; অনলাইন ভ্রমণ, ই-কমার্স, অনলাইন গণমাধ্যম ্এবং রাইড শেয়ারিং। প্রতিবেদনটির ভিত্তি দেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতিগুলো। যেমন; ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। গবেষণাটি বলছে, ‘সরাসরি বললে ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট অর্থনীতি একটি আনতি বিন্দুতে রয়েছে। বিশে^র অন্যতম মোবাইল ব্যবহারকারী জাতিগোষ্ঠীর কারণে এমনটা হয়েছে। এখন সময় এই অঞ্চলে এই খাতগুলোর দিকে দৃষ্টি দেওয়া।’ ইয়ন নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV