ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রীজ সিটি মেয়র এর সাথে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ১৯ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রীজ সিটির মেয়র মার্ক ম্যাকগভার্ন এর সাথে তাঁর অফিসে (সিটি হল, ক্যামব্রীজ সিটি) সাক্ষাত করেন। মেয়র মার্ক ম্যাকগভান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে তাঁর অফিসে স্বাগত জানান।
সাক্ষাতকালে, কনসাল জেনারেল ক্যামব্রীজ সিটি মেয়রকে বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান।


বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। বিশেষ করে বর্তমান সরকারের মানবিক কার্যক্রম উক্ত আলোচনায় প্রাধান্য পায়। এ সময় মেয়র বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন। মেয়র তাঁর সিটিতে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর সিটিকে একটি অভিবাসী বান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। কনসাল জেনারেল মেয়রকে বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি মেয়রকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।


কনস্যুলেট জেনারেল এর কাউন্সেলর ও চ্যান্সারী প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব জনাব মোঃ শামীম হোসেন এবং মেয়র অফিসের ভাইস মেয়র জেন ডেভেরিঅক্স এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!