Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ নির্মানের ফান্ডরেজিং অনুষ্ঠানে প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: November 20, 2018 | 9:13 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1212952805528480/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের প্রস্তাবিত নতুন বহুতল ভবণ নির্মানের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, ইসলামী ভাষ্যকার ও ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার।

            
মসজিদের ফান্ডরেজিং কমিটির সেক্রেটারী আসেফ বারী টুটুল ও মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা ওহী আহমদ চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কর্মী আবদুল আজিজ ভূইয়া।


আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার বলেন, মহান আল্লাহ পাক আদি পিতা হযরত আদম (আ.) কে পৃথিবীতে প্রেরণের পর তাঁর প্রথম কাজটিই ছিল আল্লাহর ঘর মসজিদ নির্মাণ। ড. কাফিল উদ্দীন সালেহী সরকার পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পবিত্র কাবা শরীফ, আল আকসা মসজিদ সহ বিভিন্ন মসজিদ নির্মানের বিস্ময়কর ঘটনা তুলে ধরেন। মসজিদ নির্মানে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সহ ইসলাম পরিপালনের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মসজিদকে ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ট স্থান হিসেবে উল্লেখ করে তিনি মসজিদের আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।

সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন নতুন জায়গায় বহুতল মসজিদ ভবণ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, স্থান সংকুলানের অভাবে বর্তমান মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। ভবিষ্যতে আরো কি অবস্থা হবে তা সকলকে ভেবে দেখার আহবান জানিয়ে তিনি বলেন, এজন্য এখনই সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা দরকার। তিনি মসজিদে সম্প্রতি সিটি বিল্ডিং ডিপার্টমেন্টে জরুরী নির্দেশনা জারির কথা উল্লেখ করে মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যান্য বক্তারাও মসজিদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


ফান্ডরেজিং অনুষ্ঠানে মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটি, মুসল্লী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা ইফতেখার সিরাজ, খলিলুর রহমান মাস্টার, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, মসজিদের সহ সভাপতি ইলিয়াস আলী ও মো. এমদাদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, সদস্য বারী শিকদার, সামাদ মিয়া জাকের প্রমুখ।


অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাফিল উদ্দীন সালেহী সরকার। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।


উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছর ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়।
মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় এবং সম্প্রতি সিটি বিল্ডিং ডিপার্টমেন্টের মসজিদ ভবন পুন:নির্মানের জরুরী নির্দেশনার কারণে বাংলাবাজার জামে মসজিদকে সামনের নতুন জায়গায় আরো বৃহত্তর পরিসরে বহুতল করার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমান ২৫ ফুট বাই ১০০ ফুট আয়তনের মসজিদটি স্থানান্তর করে সামনের পাশ্ববর্তী দ্বিগুন আয়তনের জায়গায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৬ তলা মসজিদ ভবণ তৈরী করা হবে। মসজিদের বর্তমান ভবণটির বিনিময়ে সহ সভাপতি মো. এমদাদ মসজিদের সামনের বাড়িটি মসজিদের জন্য ছেড়ে দেবেন। আর মো. এমদাদের এ বাড়ি এবং তার পার্শ্ববর্তী খালি জায়গাটি ক্রয় করে তৈরী করা হবে প্রস্তাবিত বিশাল আয়তনের বহুতল মসজিদ ভবন। এজন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় প্রায় ৪ মিলিয়ন ডলার। মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্ ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক : হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

https://www.facebook.com/USANewsNY/videos/364965750735383/

https://www.facebook.com/USANewsNY/videos/2037493189650527/

https://www.facebook.com/USANewsNY/videos/541747789622776/

https://www.facebook.com/USANewsNY/videos/774780422871379/

https://www.facebook.com/USANewsNY/videos/311095576152893/

https://www.facebook.com/USANewsNY/videos/324330191715658/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV