বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের নতুন কমিটি : কমান্ডার মনসুর, ডেপুটি কমান্ডার বশির
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১০ আগস্ট গঠিত এ কমিটির কমান্ডার হয়েছেন মুক্তিযোদ্ধা আবুল মনসুর এবং ডেপুটি কমান্ডার করা হয়েছে মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিনকে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন : ডেপুটি কমান্ডার (অর্গানাইজার) মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার (ট্রেজারার) মুক্তিযোদ্ধা মনির হোসেন, ডেপুটি কমান্ডার (কালচারাল) মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, ডেপুটি কমান্ডার (স্পোর্টস) মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ডেপুটি কমান্ডার (কমিউনিকেশন অ্যান্ড পাবলিসিটি) মুক্তিযোদ্ধা মো. আবদুল খালিক, এক্সিকিউটিভ মেম্বার আবুল কাসেম, হেদায়েত উল্লাহ খান, রঞ্জণ কান্ত রায় এবং কাজী কামাল হোসেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র এবং নিউইয়র্ক স্টেটে নিবন্ধনকৃত বিধি মোতাবেক নিউইয়র্ক স্টেট কমান্ডের সকল কার্যক্রম পরিচালিত হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এদিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এদিন বিকেল থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষে গত ১৮ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!