Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি সাংবাদিক অ্যাকস্টারের প্রেস ক্রেডেনশিয়াল পুনর্বহাল

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: November 20, 2018 | 6:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি জিম অ্যাকস্টার প্রেস ক্রেডেনশিয়াল (প্রেস পাস) পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। আদালতের পক্ষ থেকে জিম অ্যাকস্টার প্রেস পাস পুনর্বহাল করার নির্দেশ দিলে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিত-ার জের ধরে তার হোয়াইট হাউসে প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদালতের নির্দেশের পর সোমবার ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। জানানো হয়, প্রেসিডেন্টের ভবিষ্যৎ সংবাদ সম্মেলনের কিছু নিয়ম কানুন।  এর মধ্যে রয়েছে, একজন সাংবাদিকের শুধু একটি প্রশ্ন করার অনুমতি থাকবে। এরপর ফলোআপ প্রশ্ন করতে হলে তাকে প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়ে দেয়া হয়েছে অ্যাকস্টাকে। ভবিষ্যতে অ্যাকস্টা নতুন এ নিয়ম না মানলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া সাংবাদিকরা যদি ভদ্র আচরণ না করেন, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাবেন বলেও জানানো হয়েছে।
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাওয়া এবং প্রেস পাস পুনর্বহালের ঘোষণার পর জিম অ্যাকস্টা জানান, তিনি হোয়াইট হাউসে প্রবেশের অপেক্ষায় ছিলেন।    
এর আগে গত ৮ই নভেম্বর এক সংবাদ সম্মেলন চলাকালে জিম অ্যাকস্টার এক প্রশ্নের প্রেক্ষিতে হোয়াইট হাউসের একজন ইন্টার্ন তার মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ঔদ্ধত্য ও ভয়ানক ব্যক্তি বলে অভিহিত করেন। একদিন পর হোয়াইট হাউসে তার প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। সিএনএনের পক্ষ থেকে অ্যাকস্টার হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাবার জন্য একটি মামলা দায়ের করা হয়। শুক্রবারের এক শুনানিতে বিচারক বলেন, অ্যাকস্টাকে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসন যথেষ্ট কারণ দর্শাতে পারে নি। তাই তার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে যোগ দেয়ার অধিকার আছে।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ