Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরাল্টার শেষ নি:শ্বাস ত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: November 22, 2018 | 7:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে প্যারাল্টার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসনহাইটস-করোনা-এলমহার্ষ্ট-ইষ্ট এলমহার্ষ্ট ও উডসাইড-এষ্টোরিয়ার কিয়দংশ নিয়ে গঠিত নিউইয়র্ক সিনেট ডিষ্ট্রিক্ট-১৩ এর (২০১২, ২০১৪ ও ২০১৬) তিনবারের বিজয়ী সিনেটর জোসে প্যারাল্টা মাত্র ৪৭ বছর বয়সে গত বুধবার, ২২শে নভেম্বর হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সন্ধ্যে ৮:০০ টায় স্থানীয় এলমহার্ষ্ট হাসপাতালে পরিবারের সদস্যদের সামনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

তিনি ১৯৭১ সালের ১০ নভেম্বর নিইউয়র্কে জন্মগ্রহণ করে। ৮ বছর বয়সে তিনি তার মা-বাবার সাথে ওয়াশিংটন হাইটস থেকে নিউইর্কে আসেন। ১৯৮৯ সালে ফ্লাশিং হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার পর লেখাপড়া করেন নিউইয়র্কের কুইন্স কলেজ ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ল্যাটিনো স্টুডেন্ট বডির প্রথম সভাপতি ছিলেন। কুইন্স কলেজ থেকে ডিগ্রী লাভের পর তিনি নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীর কমিউনিটি লিয়াজো পদে দায়িত্ব পালন করেন। জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কায়্যূম আমেরিকায় 

অভিবাসীদের রাজনৈতিক প্রেরণার উৎস, প্রথম ডমেনিকান-আমেরিকান, অত্যন্ত অমায়িক বন্ধুসুলভ ব্যক্তিত্বের অধিকারী হোজে প্যারাল্টার বিদেশী আত্মার শান্তি কামনা ও মর্মাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ