Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গুগলের নির্বাচনী বিজ্ঞাপনের নীতি পরিবর্তন

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: November 22, 2018 | 8:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অনলাইনে সার্চ ইঞ্জিন গুগল নির্বাচনী বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন নীতি প্রকাশ করেছে। ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোম্পানিটি তাদের নীতির পরিবর্তন করেছে। সূত্র: রয়টার্স

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের ব্যাখ্যা দিয়ে দরখাস্ত করতে হবে। দরখাস্তের সত্যায়িত জবাব পাওয়ার পরই দাতারা রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য অর্থ পরিশোধ করবেন এবং এই প্রক্রিয়ার মধ্যদিয়েই দাতারা বিজ্ঞাপন দিতে পারবেন বলে গুগল জানিয়েছে। গুগল রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য একটি স্বচ্ছতামূলক প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনটি প্রকাশের পর বিজ্ঞাপনগুলো গুগলে সার্চ করেও দেখা যাবে। এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গুগলসহ অন্যান্য টেক ফার্মগুলোকে নির্বাচনকে প্রভাবিত করা ঠেকাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। কোনভাবেই যেন ভুয়া খবর প্রচারের মাধ্যমে ইউরোপীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে গত সেপ্টেম্বরেই তাদের সতর্ক করা হয়। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ফেসবুকের মাধ্যমে প্রভাব সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV