Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন : মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবজাতি লাভবান হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: November 22, 2018 | 3:51 PM

https://www.facebook.com/USANewsNY/videos/259509638069662/

ইউএসএনিউজঅনলাইন.কম : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে নিউইয়র্কের ব্রঙ্কসে গত ২১ নভেম্বর বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র আয়োজনে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় আল আকসা পার্টি হলে তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মুফতি মাওলানা আবদুর রহমান নিজামী। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন মুহাদ্দিস।

      
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও মাওলানা সৈয়দ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মাশহুদ ইকবাল, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা ছুন্নাতুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওহী আহমদ চৌধুরী এবং সহ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ। এ সময় অন্যদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীন।
মাহফিলে মুফতি মাওলানা আবদুর রহমান নিজামী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম বৃত্তান্ত ইতিহাস উল্লেখ করে বলেন, মহান আল্লাহ তায়ালা সমগ্র বিশ্বজগতের রহমত স্বরূপ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে এই জগতে প্রেরণ করেন। মহানবী (সা.)- কে সৃষ্টি করা না হলে আল্ল¬াহ পাক কিছুই সৃষ্টি করতেন না। স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা যেখানে মহানবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করেন, সেখানে কতিপয় ফেৎনাবাজ আলেম মিলাদ-কিয়ামকে বিদাত বলে অপপ্রচার করে। অথচ মহানবী (সা.)’র প্রতি দুরুদ ও সালাম পেশ করে আমরা নিশ্চিত লাভবান হতে পারি। মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রতিটি মানুষের অফুরন্ত কল্যাণ ও সফলতা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
বক্তারা বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে উল্লেখ করে তা পালন হতে বিরত থাকার জন্য মুসলমানদের মনগড়া ফতোয়া দিচ্ছেন। তারা বলেন, এ ধরনের লোকদের শাস্তি প্রসঙ্গে মহান আল্ল¬াহ কুরআনে উল্লেখ করেন, ‘নিঃসন্দেহে যারা আল্ল¬াহ ও তার রসুল সম্বন্ধে মন্দ কথা বলে আল্লাহ তাদের ধিক্কার দিয়েছেন ইহকালে ও পরকালে, আর তাদের জন্য তৈরি হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।’ মহান আল্লাহ রাসূল (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করে ধন্য করেছেন সমগ্র সৃষ্টিকে। হযরত মুহাম্মদ (সা.) হচ্ছেন এই বিশ্বের সকল নেয়ামতের মূল। মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল। বিশ্বনবীর আবির্ভাবে পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পারলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এবং নিজেদের কল্যাণ লাভ করে।


আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সভাপতি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথি, সুধীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আঞ্জুমানে আল ইসলাহ’র গুরুত্ব তুলে ধরেন। তিনি ইসলামের আকিদা অনুসরণের মাধ্যমে জীবন গঠন সহ আঞ্জুমানে আল ইসলাহ’র ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেন। পরে মিলাদ শেষে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে মুফতি মাওলানা আবদুর রহমান নিজামী বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
ঈদ-ই-মিলাদুন্নবীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আশিকুর রহমান খান, মো. আবদুর রাজ্জাক, ক্কারী খালেদ, মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল, মোহাম্মদ আবিদ, হাফেজ এবাদুর রহমান চৌধুরী, হাজী সফিকুর রহমান, মুশাহিদ আলী, হাফিজ মাওলানা আবদুল কায়ূম, আতিকুল হক বেলাল, সৈয়দ সায়েম, রাসেল আহমেদ, মোহাম্মদ ওলীউর রহমান, মোহাম্মদ কাসেম, মাহমুদ হোসাইন, মাওলানা মর্তুজ আলী, আবু সালেক প্রমুখ।

https://www.facebook.com/USANewsNY/videos/345843089524511/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV