নাইকো মামলা : বাংলাদেশে ঘুষ লেন-দেনের প্রমাণ পেয়েছে এফবিঅাই
এস এম নূর মোহাম্মদ : নাইকোর আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করতে গিয়ে বাংলাদেশে ঘুষ দেওয়ার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরা অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও কানাডার রয়াল মাউন্ডেড পুলিশ। বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মাহবুবে আলম বলেন, ‘বিএনপি সরকারের আমলে নাইকো নানারকম অসৎ পন্থা অবলম্বন করে তৎকালীন কিছু ক্ষমতাসীন ব্যক্তি বিশেষ করে হাওয়া ভবনকে প্রভাবিত করে ছাতক গ্যাস ফিল্ড গ্রহণ করে। এটাকে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে লিজ দেওয়া হয়। কিন্তু এটা পরিত্যক্ত ছিল না। ঘুষের বিনিময়ে ওই গ্যাস ফিল্ড লিজ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, কানাডার পুলিশ এটার তদন্ত করে। আমাদের দুর্নীতি দমন কমিশনও এ বিষয়ে মামলা করে। ২০১৭ সালে এফবিআই কর্তৃপক্ষ ও কানাডাকে অনুরোধ করেছিলাম তারা যে তথ্য পেয়েছে তা যেন আমাদের দেয়। কানাডিয়ান মাউন্টেড পুলিশ ও এফবিআই স্পেশাল এজেন্ট তারা যা পেয়েছে তা আমাদের কাছে দিয়েছে। আমরা বিশেষ অাদালত -৯ এ গিয়ে বৃহস্পতিবার দরখাস্ত দাখিল করেছি। আবেদন করেছি যারা এই তদন্ত করেছেন তারা যাতে এ দেশে এসে তাদের পাঠানো প্রতিবেদনের স্বপক্ষে আদালতে বক্তব্য পেশ করতে পারে।
মাহবুবে অালম বলেন, গ্যাসে পরিপূর্ণ একটা ভার্জিন ফিল্ডকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এভাবে নাইকো আমাদের দেশের ক্ষতিসাধন করেছে। খালেদা জিয়া ও তার সেই সময়কার অনেক সহযোগী আছেন এ মামলার আসামি। AmaderShomoy.Com
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং