Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ‘থ্যাঙ্কসগীভিং ডে’ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 23, 2018 | 3:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, সমাজবদ্ধ পেশাজীবী সাংবাদিকদের ধন্যবাদ এবং প্রিয় মাতৃভূমির উন্নয়ন ও কল্যাণে পরস্পরের সহযোগী হয়ে কাজের সংকল্প জ্ঞাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে উদযাপিত হলো ‘থ্যাঙ্কসগীভিং ডে’। আমেরিকায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র উদ্যোগে উৎসব-আনন্দের এ অনুষ্ঠান হয় ২২ নভেম্বর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। হাড় কাঁপানো শীত সত্বেও ক্লাব-মেম্বাররা সপরিবারে এসেছিলেন। প্রবাসের বিশিষ্টজনেরাও ছিলেন আমন্ত্রিত অতিথি। নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সম্মানীত অতিথি হিসেবে ‘থ্যাঙ্কসগীভিং ডে’র প্রতিক হিসেবে ‘টার্কি’ কাটার শুভ উদ্বোধনকালে বলেন, ‘সম্প্রীতির বন্ধনে দেশ ও প্রবাসের সামগ্রিক কল্যাণে নিরন্তরভাবে কর্মরত গণমাধ্যম কর্মীগণের এ অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। নিজেরাও সম্প্রীতির বন্ধনের জয়গান গাইলেন এবং এটি কমিউনিটির জন্যে খুবই একটি অহংকারের ব্যাপার।’ ‘বিশেষ করে পরিবারের সকলের উপস্থিতির মধ্য দিয়ে প্রেসক্লাব তার প্রত্যাশার পরিপূরক আয়োজনে সক্ষম হলো মনে করছি’-বলেন কন্সাল জেনারেল। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানান মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শহিদুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বিপুলভাবে সাড়া দেয়ায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হওয়া কন্ঠযোদ্ধা শহীদ হাসান এবং সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারিকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় এ সময়। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল, পরিচালক হারুন ভ’ইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, মূলধারার রাজনীতিক-সংগঠক ফাহাদ সোলায়মান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতা আবুল কাশেম, কন্ঠশিল্পী শাহ মাহবুব, কমিউনিটি লিডার শাহীন খান প্রমুখ।

প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, নির্বাচন কমিশনার ও চ্যানেল আই’-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির মহাপরিচালক মীর ই ওয়াজিদ শিবলী, যুগ্ম সম্পাদক ও বাংলা টিভির বিশেষ সংবাদদাতা রিজু মুহম্মদ, কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, নির্বাহী সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের যুক্তরাষ্ট্রস্থ বার্তা সম্পাদক কানু দত্ত, বাংলা ভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিমউদ্দিন অভি, সদস্য ‘নারী’ পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, ইসলামিক টিভির মহাপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ, ‘নারী’ ম্যাগাজিনের প্রকাশক তপন চৌধুরী, বাংলা টিভির বিশেষ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, বাংলা টিভির চীফ ক্যামেরাপার্সন আমজাদ হোসেন, নোঙর টিভির সিইও জাহেদ শরিফ, কলামিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য জামান তপন, ক্লাবের সিনিয়র মেম্বার ও ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, রূপসী বাংলার শাহ জে চৌধুরী প্রমুখ। এ সময় সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করা হয় ক্লাবের সহ-সভাপতি মীর শিবলীর আশু আরোগ্যে। কিডনি চিকিৎসার জন্যে তিনি বাংলাদেশ হয়ে ভারতে যাচ্ছেন।

টার্কির সাথে সঙ্গতি রেখে হরেক রকমের খাবার পুরো অনুষ্ঠানকে ভিন্ন এক আমেজে আবিষ্ট করেছিল। উল্লেখ্য, থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষে নিউইয়র্কে বেশ কটি অনুষ্ঠান ছাড়াও পারিবারিকভাবেও টার্কি ভোজনের আয়োজন হয়। উল্লেখ্য, থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষে নিউইয়র্কে বেশ কটি অনুষ্ঠান ছাড়াও পারিবারিকভাবেও টার্কি ভোজনের আয়োজন হয়। আরো উল্লেখ্য, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অভিপ্রায়ে ‘নবান্নের উৎসব’ হিসেবে ১৭৮৯ সাল থেকেই নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কসগীভিং ডে’ উদযাপিত হচ্ছে সারা আমেরিকায়। সে সময়ের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এ উপলক্ষে একটি ‘প্রক্লেমেশন’ তথা ‘ঘোষণাপত্র’ ইস্যু করেন। সে অনুযায়ী এবারের ২২ নভেম্বর ছিল থ্যাঙ্কসগীভিং ডে। সরকারী ছুটির দিন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV