Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টার্কি বিরিয়ানী বিতরণের মাধ্যমে ভিন্নরকম থ্যাংকসগিভিং ডে উদযাপন মজুমদার ফাউন্ডেশন-বিএসিসি‘র

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: November 24, 2018 | 1:35 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2169492246436503/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আর্তমানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন ও মুলধারার অন্যতম সহযোগি সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এবার ভিন্নভাবে উদযাপন করেছে থ্যাংকসগিভিং ডে। সংগঠন দু’টি গত ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ব্রঙ্কসের পার্কচেষ্টার ট্রেন স্টেশন এলাকায় টার্কি বিরিয়ানী বিতরণের মাধমে উদযাপন করে ঐতিহ্যবাহী এ দিবসটি। আমেরিকার এক সর্বজনীন সামাজিক সাংস্কৃতিক উৎসব থ্যাংকসগিভিং ডে। টার্কিভোজ থ্যাংকসগিভিং ডে’র অন্যতম অনুসংগ। খুবই জনপ্রিয় খাবার আমেরিকানদের কাছে। স্বজনদের সাথে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি পালন করা রীতিমত ঐতিহ্যের অংশ। অভিবাসনের দেশ আমেরিকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতির মিলিত উৎসব আনন্দের মাধ্যমে যে থ্যাংকসগিভিং ডে উদযাপিত হয় সে বিষয়টিকেই সামনে নিয়ে আসা হয় এ কর্মসূচির মাধ্যমে, জানালেন আয়োজকরা।

  
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএসিসি‘র সভাপতি মোহাম্মদ এন মজুমদার সংগঠন দু’টির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে টার্কি বিরিয়ানী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিএসিসি‘র সহ সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর অব অপারেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, ডাইরেক্টর অব লজিস্টিক সাপোর্ট নূর উদ্দিন, মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টে রেক্সোনা মজুমদার ও রাশেদ মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, সিপিএ জাকির চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট ইলিয়াস হোসেন, সারোয়ার চৌধুরী, নজরুল ভূইয়া, আম্বিয়া বেগম অন্তরা, কামরুন্নাহার রিতা সহ স্থানীয় পুলিশ প্রিঙ্কেটের কর্মকর্তাবৃন্দ।


মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইউএনএ সম্পাদক ও সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবিএম সালাহ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক আজকালের সহযোগী সম্পাদক ও সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী এবং সাপ্তাহিক ঠিকানার সিনিয়ার রিপোর্টর ছন্দা বিনতে সুলতান।
এ সময় প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে মজুমদার ফাউন্ডেশন ও বিএসিসি বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করেছে টার্কি বিরিয়ানীর ৬শ বক্স। ওইদিন দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত খলিল বিরিয়ানী হাউজের রান্না করা টার্কি বিরিয়ানীর বক্সগুলো মানুষের হাতে হাতে তুলে দেন সংগঠনটির কর্মকর্তারা। মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টিতে এটি একটা ভাল উদ্যোগ বলে মন্তব্য করেন এন মজুমদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV