Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে বাংলাদেশি অফিসারদের প্রশংসা পুলিশ কমিশনার ও’নীল’র

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 26, 2018 | 6:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি পুলিশ অফিসারদের কাজের প্রশংসা করেছেন পুলিশ কমিশনার জেমস ও’নিল। গত ১৬ নভেম্বর কুইন্স বুলেভার্ডের একটি পার্টি হলে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) আয়োজিত চতুর্থ বার্ষিক নৈশভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ কমিশনার ও’নীল এ প্রশংসা করেন।

  
অনুষ্ঠানে জেমস ও’নীল বলেন, নিউইয়র্কে সাড়ে তিনশ পুলিশ অফিসার অকুণ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা অবশ্যই প্রশংসার যোগ্য। একই সঙ্গে ৮৬ লাখ নিউইয়র্কে প্রতিনিয়ত এই শহরের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। গত ২০ বছরে নিউইয়র্ক শহরের বিস্ময়কর উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আরও বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশি-আমেরিকান পুলিশ বন্ধুরা আমাদের বাংলাদেশের মুখ অনেক উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। বছরের সেরা পুলিশের পুরস্কার পান বাংলাদেশি ডিটেকটিভ ওয়ালিউর রহমান। সেরা কমিউনিটি ব্যক্তিত্বের পুরস্কার তুলে দেওয়া হয় অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে। এসময় বাপার সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান এবং সাধারণ সম্পাদক অফিসার হুমায়ূন কবীর মঞ্চে উপস্থিত ছিলেন। বাপা’র সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে মূলধারার কয়েকজন বাংলাদেশি নবীন শিল্পী সংগীত পরিবেশন করেন। 
বাপা’র মিডিয়ার লিয়াজোঁ এনওয়াইপিডির ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সপরিবারে উপস্থিতি বার্ষিক এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। 

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের সাড়ে তিনশ অফিসারসহ ট্রাফিক এজেন্ট, কারেকশন অফিসার এবং স্টেট পুলিশ ও স্টেট কারেকশন বিভাগের দেড় হাজারেরও বেশি বাংলাদেশি নিউইয়র্কে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ