নিউইয়র্কের ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়েনের নির্বাচনের ফলাফল ৫ ডিসেম্বর, বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের সাবওয়ে ও বাসের ৪২ হাজার কর্মচারীর সংগঠন ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন’ এর নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। গত ১৪ নভেম্বর থেকে ভোটারদের কাছে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী ব্যালেট। নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের সভা-সমাবেশ। এবারের নির্বাচনে বেশক’জন বাংলাদেশি প্রার্থী থাকায় কমিউনিটিতে এ নিয়ে চলছে সরব আলোচনা। প্রার্থীরা সমাবেশ করে নিজেদের ভবিষ্যৎ কর্মকান্ড পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সর্বশেষ গত সোমবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে একটি সমাবেশ। বেলোজিনো পার্টি হলে আয়োজিত সমাবেশের নাম দেয়া হয় ‘স্ট্যান্ড ইউনাইটেড স্লেইট’। সমাবেশে বর্তমান সভাপতি টনি ইউটানো সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পরিচয় করে দেয়া হয় নির্বাচনে বাংলাদেশি ও সাউথ এশিয়ানদের মনোনিত এক্সিকিউটিভ মেম্বার প্রার্থী আজাদ তালুকদার এবং কনভেনশন ডেলিগেটস প্রার্থী সাইফ আজাদকে। সমাবেশে বক্তব্য রাখেন আহনাফ আলম, মনজুর চৌধুরী, সৈয়দ তাহমিদুল হক, বদরুল আলম, কৌশিক বিশ্বাস, শামসুল ইসলাম মজনু ও রোকসানা বেগম।
বক্তব্যে এক্সিকিউটিভ মেম্বার প্রার্থী আজাদ তালুকদার বলেন, আমরা ৪২ হাজার কর্মচারীর স্বার্থ দেখার জন্য প্রার্থী হয়েছি। আমাদের লক্ষ্য হল ইউনিয়নের সার্বিক উন্নয়ন।
তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক এক্সিকিউটিভ মেম্বার তারেক আহমদের কথা। যিনি ইউনিয়নে সবসময় বাংলাদেশি এবং সাউথ এশিয়ানদের স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন। আমি তার যোগ্য উত্তরসূরী হতে চাই। তার সমর্থন এবং ভালোবাসা নিয়ে আমি এবারের প্রার্থী হয়েছি। তার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। আমার সাথে আছেন ইউনিয়নের সব বাংলাদেশি ও সাউথ এশিয়ান।’
কনভেনশন ডেলিগেটস প্রার্থী সাইফ আজাদ বলেন, ইতোমধ্যে তথ্য প্রযুক্তির উৎকর্ষতা ব্যবহার করে ‘ টেপ এন্ড গু’র কথা বলা হচ্ছে যেখানে অ্যাপসের মাধ্যমে অর্থপরিশোধ করে সাবওয়ে এবং বাসে ভ্রমণ করা যাবে। এটি যদি চালু হয় তাহলে এমটিএ’র বুথগুলো বন্ধ হয়ে যাবে। এতে করে আমাদের ভাই-বন্ধু কর্মচারীরা বেকার হওয়ার আশঙ্কা আছে। আমরা নির্বাচিত হলে এ নিয়ে কাজ করবো যাতে করে ওয়ার্কার্সদের স্বার্থ রক্ষা হয়।
তিনি বলেন, আমি মনে করি এ নির্বাচনে আমরাই সবচেয়ে যোগ্য প্রার্থী, কারণ আমাদের বর্তমান সভাপতির ওয়ার্কার্স বান্ধব কার্যক্রম সবার জানা। এই সভাপতির নেতৃত্বেই হেইট ক্রাইম বিজ্ঞাপণ বন্ধে প্রতিবাদ হয়েছে। অস্থায়ী ওয়ার্কার্সদের স্থায়ী করার ব্যাপারে আন্দোলন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!