নিউইয়র্কে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মাওলানা ভাসানীর প্রয়াণ দিবস উপলক্ষে গত ১৭ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করে ভাসানী ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা। জ্যাকসন হাইটসের ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা ভাসানীর রাজনৈতিক, মানবিক, অসাম্প্রদায়িক জীবন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ টিপু সুলতান। সঞ্চালনা করেন আলী-ইমাম শিকদার।
মোহাম্মদ হোসেন খান তার বক্তব্যে ভাসানীর সাথে কাজ করার বেশ কিছু ঘটনার স্মৃতিচারণ করেন।
ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাঈনুদ্দিন নাসের বলেন, আওয়ামীলীগ এতদিন প্রতিষ্ঠাতা সভাপতির নামই উচ্চারণ করেনি। আওয়ামী লীগের গত সম্মেলনে যখন প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে ছবিসহ যথাযথ স্থানে সম্মানিত করার প্রস্তাব আসে তখন মন্ত্রী পরিষদের তোফায়েল আহমেদ এ প্রস্তাবের বিরোধীতা করেন যা অত্যান্ত নিন্দনীয়।
আলী ইমাম শিকদার বলেন, বাংলাদেশের মত দল প্রায় সবগুলোরই ধারক বাহক মওলানা ভাসানী, কিন্তু আজ তারা প্রায় সকলেই তাকে ভূলে গেছেন। যে যার যার আখের ঘুচায়ে ভিন্ন পথের যাত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী নয়ন, আজহারুল হক মিলন, রেজাউল করিম সগীর, আবুল কাশেম (নতুন নির্বাচিত কার্যকরি সদস্য), শাহ চৌধুরী (নির্বাচিত সদস্য), নতুন সদস্য মাকসুদুল এইচ চৌধুরী, কাজী আজম, সাইদুর রহমান ডিউক, বদিউল আলম, ফারুক হোসেন মজুমদার (নির্বাচিত সদস্য) ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওস সমাজসেবক আহসান হাবীব প্রমুখ।
সৈয়দ টিপু সুলতান উপস্থিত নতুন প্রজন্মের ছাত্র ও সকলের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার যতগুলো সোপান, প্রত্যেকটি সোপান্তে ভাসানীর পদক্ষেপ অত্যন্ত সুদৃঢ় ও বলিষ্ঠ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!