Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তরুণ রাজনীতিক জাহাঙ্গীর আলমকে যুক্তরাষ্ট্র কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর বর্ণাঢ্য সংবর্ধনা : সংসদে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: November 26, 2018 | 6:04 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1952438974874515/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ রাজনীতিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৫ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র কোম্পানীগঞ্জ উপজেলাবাসী তাকে এ সংবর্ধনা প্রদান করে।

      
কমিউনিটি এক্টিভিস্ট সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে এবং রেজা আবদুল্লাহর পরিচালনায় এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জাহাঙ্গীর আলম ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসাইন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিলেট এম. সি. কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাখাওয়াত আলী, সাবেক এজিএস পারভেজ হোসেন, শেখ মখলু মিয়া, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের উপদেষ্টা কফিল চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ নেতা দরুদ মিয়া রনেল, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, খবির উদ্দিন ভূইয়া, মাশুক আহমেদ, নুরুল ইসলাম, এডভোকেট আলা উদ্দিন, শাহীন কামালী, রবিউল আলম, চৌধুরী শিপু, মুজিবুর রহমান, মন্জুর চৌধুরী, লায়েক আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র প্রেসিডেন্ট ও ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আয়োজক যুক্তরাষ্ট্র কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ অন্যান্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার সম্মানে এ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি সব সময় গণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে প্রবাসীদের যার যার অবস্থান থেকে দলীয় প্রার্থীদের পক্ষে অবস্থান নেয়ার অনুরোধ জানান।


বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ হেরে গেলে পদ্মা ব্রীজ বন্ধ সহ সকল উন্নয়ন কাজ থমকে যাবে। বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। বিপন্ন হবে দেশের অস্তিত্ব। তাই বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টকে প্রতিহত করে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।


অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন সংবর্ধিত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/1234459970043991/

https://www.facebook.com/USANewsNY/videos/334477164003289/

https://www.facebook.com/USANewsNY/videos/364584430759398/

https://www.facebook.com/USANewsNY/videos/974917436032692/

https://www.facebook.com/USANewsNY/videos/1947674545318831/

https://www.facebook.com/USANewsNY/videos/1123207427843396/

https://www.facebook.com/USANewsNY/videos/198704581065376/

https://www.facebook.com/USANewsNY/videos/1940369296270795/

https://www.facebook.com/USANewsNY/videos/729213047458460/

https://www.facebook.com/USANewsNY/videos/726413067731026/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV