Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: November 26, 2018 | 6:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে এ সাধারণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি।
সভায় সাধারণ সম্পাদক প্রতিবেদন পেশ করেন। পরে কন্ঠভোটে প্রতিবেদন ও গঠনতন্ত্র পাশ হয়। এবার গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।


এর পর নতুন কমিটিকে অভিষেক অনুষ্ঠান আয়োজনসহ সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয় সাধারণ সদস্যরা।
সাধারণ সভার পরে নতুন সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের হাতে প্রেসক্লাবের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি ‘রেজুলেশন’ খাতা তুলে দেয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সাধারণ সদস্যরা করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দিত করেন। সঙ্গে সঙ্গে নতুন সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচিকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া মাসুদ জিকো কার্যকরী কমিটিকে সাধারণ সদস্যদের মাঝে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ কমিটি একটি যোগ্য কমিটি। নিশ্চয়ই তারা প্রেসক্লাবকে আরো বহুদূর নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি প্রেসক্লাবের সদস্যদের পাশে সবসময় থাকবেন বলে জানান।
সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটির ৯ জনই উপস্থিত ছিলেন। তারা হলেন, সভাপতি দর্পণ কবীর, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জাল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম, মল্লিকা খানম মুনা ও এ হাই স্বপন। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলা হোসেন, সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, শাহ ফারুক, মশিউর রহমান লিটন প্রমুখ।
সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন সভাপতি দর্পণ কবীর বলেন, প্রেসক্লাব কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। সবাই মিলেই এই ক্লাব। এই ক্লাবের সবাই একটি পরিবারের সদস্য। আমরা প্রতিটি সদস্যের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করব। এছাড়া ক্লাব সদস্যরা যাতে বছরের বিভিন্ন সময় একসঙ্গে হয়ে পারিবারিক আবহে সময় কাটাতে পারেন সে চেষ্টা অব্যাহত থাকবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, ক্লাবকে আরো গতিশীল ও সদস্যমুখি করার চেষ্টা থাকবে। ক্লাবের সুনাম বৃদ্ধির জন্য সাধ্যের সবটুকু দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান তিনি।
বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত দুই বছরে আমরা সাংগঠনিক কার্যক্রম ছাড়াও আকর্ষণীয় রিভার ক্রুজ, উচ্ছ্বাসপূর্ণ বনভোজন, ইফতার পার্টি ও বিষয় ভিত্তিক আলোচনা সভা করেছি। ২০১৭ সালের ৩০ এপ্রিল আমাদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে ‘কমিউনিটি সাংবাদিকতা ও দায়িত্ববোধ’ শীর্ষক প্রাণবন্ত আলোচনার সভা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে দেশের ৫৭ ধারা বাতিলের দাবীতে সমাবেশ, ইমিগ্রেশন বিষয়ক সেমিনার, প্রেসক্লাবের দশকপূর্তি অনুষ্ঠান এবং সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন বিরোধী গোলটেবিল বৈঠক করেছিলাম, যা কমিউনিটিতে প্রেসক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV