Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশের টিভি নাটকের চিরসবুজ জুটি আফজাল-সুবর্ণা

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 26, 2018 | 6:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে পরিচিত আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। সত্তর ও আশির দশকে বাংলা নাটকের জনপ্রিয় এই জুটি দর্শকদের মুগ্ধ করে রাখতেন। সে সময় বিটিভির প্রায় সাপ্তাহিক ও মাসিক নাটক আফজাল-সুবর্ণা জুটি ছাড়া দর্শকরা চিন্তা করতে পারতেন না। অনেকের মানসপটে প্রেমিক-প্রেমিকা হিসেবে ঠাঁই পান তারা। ঢাকা থিয়েটারে একসঙ্গে কাজের মাধ্যমে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। ১৯৭৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ নাটকের মাধ্যমে তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন টেলিভিশনে। এরপর একে একে ‘কূল নাই কিনার নাই, ‘পারলে না রুমকি’, ‘জোহরা’, ‘ওহ দেবদূত’, ‘রক্তের আঙ্গুরলতা’সহ অসংখ্য নাটকে অভিনয় করেন। যার ফলে তাদের মধ্যে এক ধরনের রসায়ন জমে ওঠে। তাদের এমন রসায়নকে অনেকে প্রেম দাবি করলেও আজও দু’জন চিরসবুজ বন্ধু হয়েই আছেন। আফজাল ও সুবর্ণাকে নিয়ে এ সময়ে খুব কম নাটকই নির্মিত হয়। সময়ের আবর্তে তাদের যেমন বয়স বেড়েছে তেমনি কাজের সংখ্যা কমেছে। তবে এখনো তারা যদি কোনো নাটকে জুটি হয়ে অভিনয় করেন দর্শকদের মনে পুলক জেগে ওঠে। তারা নস্টালজিক হয়ে উঠেন। তাদের স্মৃতিতে ভেসে উঠে এক 
অনির্বচনীয় রোমান্টিক জুটি। এই জুটিকে সর্বশেষ গেল ঈদুল আজহায় ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ শিরোনামের একটি নাটকে দেখা গেছে। বদরুল আনাম সৌদের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। নাটকটিতে আফজাল-সুবর্ণার অভিনয় দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV