Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র থ্যাংকস গিভিং ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: November 27, 2018 | 7:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র থ্যাংকসগিভিং ও ঈদ পুনর্মিলনী। নিউইয়র্কে জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টার ও পার্টি হলে গত ২৫শে নভেম্বর রোববার অনুষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহবাসীর এ মিলনমেলা। আয়োজনে শুভেচ্ছা বিনিময়, টার্কিভোজসহ মজাদার খাবার ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর এ আয়োজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সাবেক পরিচালক মকবুল হোসেন তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল কুদ্দুস, আজহার আলী খান, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান, ইয়াসমিন ইদ্রিস ও জাহাঙ্গীর আলম।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুব কবীর বাবু, যুগ্ম সদস্য সচিব নুর মোহাম্মদ ফয়সাল মনি ও সদস্য পল্লব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক মো. নাসির উদ্দিন। অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সরাফ সরকার ও পরিচালন সচিব মো. মশিউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমএ বারী।
আয়োজনে ছিলেন সদস্য সচিব মাহবুব কবীর বাবু, প্রধান সমন্বয়কারী মাওলানা এমএ বারী, যুগ্ম আহ্বায়ক মো. মো. হাফিজুর রহমান, মো. আক্তারুজ্জামান হ্যাপি, মোহাম্মদ হিমেল, যুগ্ম সদস্য সচিব নুর মোহাম্মদ ফয়সাল মনি, পরিচালন সচিব মো. মশিউর রহমান, পরিচালন সহকারী রবিউল হাসনাত রুবেল, সদস্য লিটন ভূঁইয়া, মাহবুবুর রহমান লিটন, নীল উৎফল সরকার ধ্রুব, পল্লব সরকার, শাহ আলম, মোহাম্মদ হাসনাত জাকির, মাহবুবুল আলম আলমগীর, আনোয়ার হোসেন, সাইয়েদ অহিদুল্লাহ, মো. মাসুদুর রহমান শাহীন, সালজার খান হ্রদ, রঞ্জিত ভাতুরী, প্রভাষ চক্রবর্তী, জয়ন্ত দে, আনোয়ার তোফ ও একেএম শরিফুল হক।
পরামর্শক ছিলেন উপদেষ্টা আজমল খান, রইস উদ্দিন আহমেদ, আনোয়ার আলম ভূঁইয়া, মিজানুর রহমান খান, মো. নুরুল ইসলাম, টিটু খান ও আবদুল মান্নাফ তালুকদার। পৃষ্ঠপোষক মো. আলাউদ্দিন ও মো. মোজাম্মেল হক, সমন্বয়কারী রুহুল আমিন জুয়েল, মো. খোরশেদ আলম, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ জামান শান্ত।
বিপুল সংখ্যক বৃহত্তর ময়মনসিংহবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিরা আনন্দঘন এ আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি মোহাম্মদ এন মজুমদার বলেন, সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের এ সুন্দর আয়োজন প্রবাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
আয়োজকরা বৃহত্তর ময়মনসিংহবাসী সহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে এই সংগঠনকে আরো এগিয়ে নিতে তারা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথী মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। কৃষ্ণার সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV