Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপযাপন সিটি বিএনপি’র

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: November 27, 2018 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মবার্ষির্কী উদযাপন করেছে নিউইয়র্ক সিটি বিএনপি। গত ১৯ নভেম্বর সোমবার এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আর চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহির মোল্লা, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামেন নব নির্বাচিত সভাপতি শেখ হায়দার আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম মহিদ।

 
তারেক রহমানের বর্ণাঢ্য কর্ম জীবন নিয়ে বক্তব্য রাখেন, সিটি বিএনপির সিনিয়র সহ সভাপতি খলকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক এমডি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক এলিজা আক্তার মুক্তা প্রমুখ। আলোচনার পূর্বে তারেক রহমানের দীঘার্য়ূ কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবুল কালাম। আলোচনা ও দোয়া শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ