Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বনফুল গ্রোসারীতে ডাকাতি : গুলিবিদ্ধ রাসেল হাসপাতালে চিকিৎসাধীন, এস্টোরিয়ায় প্রতিবাদ সভা ২ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: November 27, 2018 | 5:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের এস্টোরিয়ার বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ বাংলাদেশী রাসেল আহমেদের অবস্থার উন্নতি হচ্ছে। সে বর্তমানে এলমার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোববার বিকেল ২ট-৫টা পর্যন্ত বনফুল গ্রেসারীর সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৮টার দিকে বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা গ্রোসারীর ক্যাশ থেকে নগদ ২০০০ ডলার লুট করে নেয় এবং তাদের ধাওয়া করতে গিয়ে ডাকাত সদস্যের গুলিতে রাসেল আহমেদ নামে একজন গুলিবিদ্ধ হন। আহত রাসেল আশংকামুক্ত থাকলেও বর্তমানে এলমার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বা পায়ে একটি গুলি লাগে। তিনি বনফুল গ্রোসারীর স্বত্তাধিকারী সোহেল আহমেদের ছোট বোনের স্বামী। ঘটনার সময় তিনি গ্রোসারীতে অবস্থান করছিলেন।
বনফুল গ্রেসারীতে ডাকাতির ঘটনার ব্যাপারে স্থানীয় ১১৪ প্রিসেন্টে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত অব্যাত রাখলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। দুর্বৃত্তদের গ্রেফতার করতে নিউইয়র্ক সিটি পুলিশ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ এবং বনফুল গ্রোসারী সহ আশপাশের সিউকিউরিটি ক্যামেরার ডিডিও ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
অপরদিকে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও কুইন্স বাংলাদেশ সোসাইটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন ইউএনএ প্রতিনিধি-কে জানান, বনফুল গ্রোসারীতে ডাকাতির ঘটনা, অর্থ লুট এবং একজন গুলিবিদ্ধ হওয়ায় আমরা প্রবাসী বাংলাদেশীরা উদ্বিগ্ন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাংলাদেশী-আমেরিকানদের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোববার বিকেল ২ট-৫টা পর্যন্ত বনফুল গ্রেসারীর সামনে (২৯-১১ ৩৬ এভিনিউ, এলআইসি) অনুষ্ঠিতব্য প্রতিবাদ সভায় সকল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV