Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা  

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 27, 2018 | 11:28 PM

সুব্রত চৌধুরি, আটলান্টিক সিটি থেকে : প্রবাস জীবনে পাসপোর্ট-ভিসা হালনাগাদ রাখা যে কতোটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাএই ভালোভাবে ওয়াকেবহাল।বিশেষ করে যে কোনও জরুরি প্রয়োজনে তা যে কতো গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।এসংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করা ও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহনের সুযোগ যদি ‘বাড়ির কাছে আরশী নগর’ এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।
 
গত ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর কাউনসেলর আয়েশা হক, প্রথম সচিব মোঃ শামীম হোসেন,প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন ও ফাসিউল আলম,অফিস সহকারী আনোয়ারুল হক,কনস্যুলার সহকারী শফিকুল ইসলাম এই  ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করেন।ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই  মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহন, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন  সহ বিভিন্ন ধরনের  সেবা গ্রহনের সুযোগ পান। ব্যাপক সংখ্যক প্রবাসী  বাংলাদেশী  এই সেবা গ্রহন করেন।
 নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট  এর    প্রথম সচিব মোঃ শামীম হোসেন জানান,মাননীয় কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসার নির্দেশে ভ্রাম্যমাণ কনস্যুলার দলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের দোরগোড়ায় কনস্যুলেট সেবা পৌঁছে দেয়ার জন্যই তাদের এই  কার্যক্রম ।নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশীরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহনের নিমিওে মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সমবেত হতে থাকে।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সুযোগ্য কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশীরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহন করে যারপরনাই খুশি হন।প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির এই ধরনের মহতী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির  সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা কার্যক্রম সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ