Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

বাতিল হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 28, 2018 | 7:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সমুদ্রবিবাদের প্রেক্ষিতে তিনি ভ¬াদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে পারেন। ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি পূর্ন প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে আগামী জি-২০ সম্মেলনের ফাকে রুশ-মার্কিন প্রেসিডেন্টদের বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা টিমের প্রতিবেদনের ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নেব। হয়ত আমি তার (পুতিন) সঙ্গে বৈঠক করব না। আমি এ ধরণের আগ্রাসন পছন্দ করি না। আমি কোনো আগ্রাসন চাইও না। এদিকে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ার্ট জানিয়েছেন, ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে আরো কঠিন নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ