Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিরসরাই সমিতি ইউএসএ’র অভিষেকে ৪০টি কবর ক্রয়ের ঘোষনা

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: November 28, 2018 | 3:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : “একদিন মাটির ভেতরে হবে ঘর” রে মন আমার, কেন বান্ধো দালান ঘর, রে মন আমার, বিখ্যাত গানের মাটির ঘরের ব্যবস্থা করলো মিরসরাই সমিতি ইউএসএ। গত ২৪ নভেম্বর জ্যামাইকার তাজমহল পার্টি হলে অভিষেক অনুষ্ঠানে ৪০ টি কবর ক্রয়ের ঘোষনার মধ্যে দিয়ে নতুন কমিটির যাত্র শুরু হয়। শুধু তাই নয় দেশে ৫০ লাখ টাকার মেধা বৃত্তি চালু করা হবে বলে একই অনুষ্ঠানে জানানো হয়।
শনিবার সন্ধ্যায় সমিতির উপদেষ্টা আব্বাস উদ্দিন ফয়েজীর কষ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বেলুন উড়িয়ে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন অভিষেক কমিটির আহবায়ক মোরশেদ রেজবী চৌধুরি, সমিতির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিল্টন) ও অনুষ্ঠানের সদস্য সচিব আশ্রাফ আলী খান লিটন।
এর পর একে একে বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক উপদেষ্টা ও সমাজ সেবক আবুল কাশেম ভূঁইয়া, উপদেষ্টা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড.জাহাঙ্গীর আলম, গোলাম সামদানি, মিজানুর রহমান জাহাঙ্গীর, সেলিম চৌধুরি, মনির আহমেদ, মাহতাব উদ্দিন মিঠু, জসিম উদ্দিন, আহমেদ হোসেন মুন্না।
কার্যকরী কমিটি থেকে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি আসিফুর রহমান, ডা: রেজাউল করিম শামীম, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, আরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক বলাই শর্মা, অর্থ সম্পাদক সাইফুদ্দিন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোবহান শিবলু আনোয়ার, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ হোসাইন, মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার, সহ মহিলা সম্পাদিকা ডা: কাজি নাহার সুমি, দপ্তর সম্পাদক আনোয়ার ভূঁইয়া পারভেজ, নির্বাহী সদস্য ইকবাল হায়দার চৌধুরী, কাজি সাইফুল আলম, আলিম উদ্দিন মামুন, মেজবাহ উল আলম ভূঁইয়া, জিয়াউর রহমান লাকি।
অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া মিরসরাই সমিতির জন্য ৪০ টি কবর হস্তান্তরের কথা ঘোষনা করেন। তিনি বলেন, আমরা যারা প্রবাসে থাকি তাদের সব চাইতে প্রয়োজনীয় মৃত্যুর পরে লাশ দাফন। সেই কথা মাথায় রেখে কবর ক্রয় করা হয়। সেই কবর গুলো মিরসরাই সমিতিকে হস্তান্তর করার ঘোষনা দেন। এ ছাড়া লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য একটি তহবিল গঠন করার প্রস্তাবনা দেন তিনি। সেই তহবিলে নিজেও বড় অংকের অর্থ সহায়তা প্রদান করবেন বলে ঘোষনা প্রদান করেন। তাঁর এই উদার মানবিকতাকে সবাই করতালি দিয়ে স্বাগত জানান।
সমিতির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া বলেন, আগামী জুন জুলাই নাগাদ মিরসরাইয়ের মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য ৫০ লাখ টাকার একটি মেধাবৃত্তি তহবিল গঠন করা হবে। এই পঞ্চাশ লাখ টাকার লভ্যাংশ দিয়ে প্রতিবছর মেধাবৃত্তি দেয়ার কথা উল্লেখ করেন তিনি।
অভিষেক কমিটির আহবায়ক মোরশেদ রেজবি চৌধুরি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিল্টন) বলেন, মিরসরাই সমিতি একটি জনকল্যান এবং জনদরদী সমিতি। এ সমিতি মানবতার উন্নয়নে কাজ করে, তাই সবাই সমিতির অনুষ্ঠানে এসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেত হয়। গান পরিবেশন করেন শান্ত নীল ধর,

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV