ব্রেক্সিট আর ট্রাম্পের কারণে তারকা দম্পতির বিচ্ছেদ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কারণে বিয়ে ভেঙে গেছে অভিনেতা মাইকেল শীন ও সারাহ সিলভারম্যানের। মাইকেল শীন বৃটেনের ওয়েলসের ৪৯ বছর বয়সী অভিনেতা। অন্যদিকে সারাহ সিলভারম্যান যুক্তরাষ্ট্রের ৪৭ বছর বয়সী কমেডিয়ান। চার বছর তারা একত্রে সংসার করেছেন। কিন্তু ব্রেক্সিট ও ডনাল্ড ট্রাম্পের কারণে সেই বন্ধন ভেঙে গেছে ২০১৭ সালে।
কিভাবে তাদের এই বিচ্ছেদ ঘটলো? মাইকেল শিন ফিরে আসেন বৃটেনে। তিনি জানার চেষ্টা করেন বৃটিশরা কেন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সারাহ সিলভারম্যান যুক্তরাষ্ট্রে একটি ট্যুর দেয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন নিয়ে এবং লোকজনের সাক্ষাতকার নিয়ে জানার চেষ্টা করেন কেন ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন।
আর তাই এই দুটি ঘটনা তাদের সম্পর্ককে পরোক্ষভাবে ভেঙে দিয়েছে। মাইকেল শীন বলেন, তিনি এবং সারাহ ব্রেক্সিট ও ট্রাম্পের নির্বাচনের পরে রাজনৈতিক আবহে জড়িত হওয়ার সিদ্ধান্ত নেন এবং তা ভিন্নভাবে। এ ঘটনা থেকেই সারা ‘আই লাভ ইউ আমেরিকা’ শোয়ের সঙ্গে যুক্ত হন। এতে তিনি রাজনৈতিক অঙ্গনের লোকজনের সাক্ষাতকার নিতে থাকেন। মাইকেল শীন বলেন, ব্রেক্সিট নিয়ে মানুষ কেন ভোট দিল তা জানার জন্য এতে আমি উদ্বুদ্ধ হই। মাইকেল শীণ মনে করেন বৃটেনে ফেরা তার জন্য খুব কঠিন হবে। কারণ তিনি সিনেমার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তবে তিনি মনে করেন, তাদের মধ্যে এই বিচ্ছেদ এ জন্য দু’জনের জন্যই যথার্থ কাজ হবে। একবার সারাহ বলেছেন, মাইকেল শীনের সঙ্গে ছিলাম আমি। আমাদের বিচ্ছেদ ঘটেছে বড়দিনে। আপনারা হয়তো জানবেন, সে বৃটেন ফিরে গেছে। সেখানে সত্যিকার অর্থে তার জীবন কাটিয়ে নিচ্ছে। আমি সেখানে নেই।
উল্লেখ্য, এর আগে ‘আন্ডারওয়ার্ল্ড’ ছবির অভিনেত্রী কেটি বেকিনসালে (৪৫)-এর সঙ্গে ডেটিং করেছেন মাইকেল শীন। বেকিনসালের সঙ্গে তার রয়েছে এক বছর বয়সী একটি কন্যা লিলি মো। বেকিনসালের সঙ্গে ১৯৯০এর দশকের মধ্যভাগে যোগাযোগ হয়। ওই সময় তারা একত্রিত ছিলেন। কিন্তু ২০০৩ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। মানবজমিন
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি