নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সেন্টারের বার্ষিক সাধারণ সভা : নতুন কার্যকরী পরিষদ গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কস মুসলিম সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৫শে নভেম্বর রবিবার জোহর নামাজের পর মসজিদে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা আঃ রহমান খান। শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও মূল ধারার রাজনীতিক সংগঠক মোঃ সোলায়মান আলী। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন আঃ রহিম মৃধা ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার। ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও নির্বাচন কমিশনার মোঃ আব্দুল খালেক মাষ্টার ও মাওলানা আওলাদ হোসেন কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করে নতুন কার্যকরী পরিষদের গঠনে বিশেষ ভূমিকা রাখেন। জোহর নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এজেন্ডা মাফিক সৌহার্দ্য পূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্রমবর্ধমান কমিউনিটির সেবায় মসজিদ গৃহের বহুতল ভবন নির্মাণ ও পূর্ণাঙ্গ মুসলিম সেন্টার গঠনে ইন্জিনিয়ার দ্বারা নতুন প্লান মোতাবেক উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যাদের দ্বারা শুরু থেকে এই পর্যন্ত সার্থক সাবলীল ভাবে ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রতিষ্ঠানে রূপ ধারণ করতে সক্ষম হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁদেরকে স্ব স্ব পদে পূণরবহাল করে শুধু একটা শূন্য পদ পূরন করে 15 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচন করা হয়েছে।


নির্বাচিতদের তালিকা: সভাপতি মাওলানা আঃ রহমান খান, সহ সভাপতি আঃ রহিম বাদশা, আঃ সালাম, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ হাসান করিম, সহ কোষাধ্যক্ষ মোঃ গোলাম রহমান ফারুক, কার্যকরী সদস্য: মোঃগোলাম রহমান সোহেল, আলমগীর হোসেন মোল্লা, আবুল বারাকাত, শুকুর আলী, মোঃ তাহাজুল ইসলাম, আঃ বারিক, আঃ রব এবং মোঃ বজলুর রহমান আকন্দ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!